25 C
আবহাওয়া
১০:০৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম বিপিএ’র নতুন সভাপতি ডা. নাসির উদ্দিন মাহমুদ

চট্টগ্রাম বিপিএ’র নতুন সভাপতি ডা. নাসির উদ্দিন মাহমুদ

বিপিএ চট্টগ্রাম শাখার নতুন সভাপতি ডা. নাসির উদ্দিন মাহমুদ

বিএনএ: বাংলাদেশ পেডিয়াট্রিক এসোসিয়েশন-বিপিএ’র চট্টগ্রাম শাখার নতুন কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদ আর সেক্রেটারি জেনারেল হয়েছেন প্রফেসর ডা. চৌধুরী চিরঞ্জীব বড়ুয়া।

গত ১৮ জানুয়ারি বিপিএ কেন্দ্রীয় কমিটির সভাপতি প্রফেসর মো. জাহিদ হোসাইন ও সেক্রেটারি জেনারেল প্রফেসর মো. জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে এ কমিটির অনুমোদন দেয়া হয়।

বিপিএ চট্টগ্রাম শাখা কমিটির ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন প্রফেসর ডা. বাসনা মুহুরী, প্রফেসর নিদারুল আলম ও প্রফেসর একেএম রেজাউল করিম। ট্রেজারার প্রফেসর ডা. মাহমুদ আহমেদ চৌধুরী এবং জয়েন্ট সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ডা. সনত কুমার বড়ুয়া।

অর্গানাইজিং সেক্রেটারি-ডা. ফাহিম হাসান রেজা, সাইয়েন্টিফিক সেক্রেটারি-ডা. মো. কাদের, অফিস সেক্রেটারি-ডা. ধীমান চৌধুরী এবং কালচারাল অ্যান্ড ওয়েলফার সেক্রেটারি নির্বাচিত হয়েছেন ডা. জেবীন চৌধুরী।

এছাড়াও ডা. সুভাষ চন্দ্র সূত্রধর, ডা. অরুপ দত্ত বাপ্পী, ডা. আবুল কালাম আজাদ, ডা. রাশেদা সামান, ডা. বিধান রায় চৌধুরী, ডা. মুসলেহ উদ্দিন সবুজ, ডা. প্রনব মল্লিক, ডা. বেলায়েত হোসেন ঢালী, ডা. সুশান্ত বড়ুয়া ও ডা. মো. শাহ আলম কমিটির সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন।

কমিটি অনুমোদনের পর গত ৫ ফেব্রুয়ারি এ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রফেসর ডা. নাসির উদ্দিন মাহমুদের সভাপতিত্বে ৫ সদস্যের একটি উপদেষ্টা কমিটি গঠন করা হয়। আগামী মে মাসের শুরুতে কমিটির অভিষেক ও মিলন মেলা আয়োজনের পাশাপাশি বিভিন্ন সিদ্ধান্ত গ্রহণ করা হয় প্রথম সভায়।

বিএনএনিউজ/এ আর

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের