25 C
আবহাওয়া
৯:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৯, ২০২৬
Bnanews24.com
Home » জিগাতলায় মার্কেটে অগ্নিকাণ্ড

জিগাতলায় মার্কেটে অগ্নিকাণ্ড

জিগাতলায় মার্কেটে অগ্নিকাণ্ড

বিএনএ, ঢাকা: রাজধানীর জিগাতলায় সীমান্ত স্কয়ার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট প্রায় ৩০ মিনিট চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) বিকেল ৫টা ২ মিনিটের দিকে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স। বিষয়টি নিশ্চিত করেন ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার।

তিনি বলেন, বিকেল পাঁচটা দুই মিনিটের দিকে আমরা রাজধানীর জিগাতলায় অবস্থিত সীমান্ত স্কয়ার শপিংমলে আগুন লাগার খবর পাই। পরে আমাদের টিম ঘটনাস্থলে গিয়ে দেখে মার্কেটটির বেজমেন্টে আগুন লেগেছে। তিনটি ইউনিট প্রায় আধা ঘণ্টা কাজ করে আগুন নিয়ন্ত্রণে আনে।

কীভাবে আগুন লেগেছিল তা প্রাথমিকভাবে জানা যায়নি। এছাড়া আগুনে হতাহতের কোনো খবর আসেনি বলেও তিনি জানান।

বিএনএ/বিএম,এমএফ

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়ায় ৫৫ তম জাতীয় সমবায় দিবসে র‍্যালি ও আলোচনা সভা নবীন বিসিএস কর্মকর্তাদের সততা, দক্ষতা ও মানবিকতার সঙ্গে জনগণের সেবা করার আহ্বান প্রধানমন্ত্রীর হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের