26 C
আবহাওয়া
৯:১২ অপরাহ্ণ - নভেম্বর ২৭, ২০২৬
Bnanews24.com
Home » ভোটাররা বিএনপিকে বর্জন করেছে: কাদের

ভোটাররা বিএনপিকে বর্জন করেছে: কাদের

কাদের

বিএনএ ডেস্ক: ভোট বর্জন করায় ভোটাররা বিএনপি এবং তাদের সমমনাদের বর্জন করেছে বলে দাবি করেছেন ক্ষমতাসীন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। জনগণ স্বতস্ফূর্তভাবে উৎসবমুখর পরিবেশে ভোট দিচ্ছে বলেও জানান তিনি।

রোববার (৭ জানুয়ারি) সকালে নোয়াখালীর বসুরহাটে নিজ নির্বাচনী এলাকায় ভোটদান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

এর আগে সকাল ১০টা ১৫ মিনিটে বসুরহাট পৌরসভার ১নং ওয়ার্ডের বড় রাজাপুর গ্রামের উদয়ন প্রি ক্যাডেট একাডেমি কেন্দ্রে ভোট দেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক।

ওবায়দুল কাদের বলেন, ‘উৎসবমুখর পরিবেশে বিপুলসংখ্যক মানুষ স্বতঃস্ফূর্তভাবে ভোট দিচ্ছে। এটাই প্রমাণ করে বিএনপি এবং তাদের সমমনারা আন্দোলনে পরাজিত হয়েছে। আজকে তাদের ভোট বর্জন এটাই প্রমাণ করছে যে, ভোটাররা তাদের বর্জন করেছে। যারা ভোট বর্জন করেছে ভোটাররা তাদের বর্জন করেছে।’

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, ‘আজকে সারা বাংলাদেশে যে পরিবেশ, যে উৎসব শান্তিপূর্ণ পরিস্থিতি এটা ভোটারদের স্বতঃস্ফূর্ত সমর্থন। এটাই প্রমাণ করে, যারা ভোট বর্জন করতে নাশকতা ও ভায়োলেন্সের আশ্রয় নিয়েছে তারা আবারও পরাজিত।’

এসময় ছোট ভাই উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা, তার ছোট ভাই শাহাদাত হোসেন, স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শাহাজ উদ্দীন মামুন, উপজেলা আওয়ামী লীগের সদস্য ফখরুল ইসলাম রাহাত, তাশিক মির্জা কাদের, কেন্দ্রীয় যুবলীগের সদস্য নুরুল করিম জুয়েল স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি