27 C
আবহাওয়া
৭:০৩ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ভোটের বিরোধিতাকারীদের জনগণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে: নানক

ভোটের বিরোধিতাকারীদের জনগণ বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে: নানক

নানক

বিএনএ ডেস্ক: যারা ভোটের বিরোধিতা করছে তারা গণতন্ত্রের বিরোধিতা করছে, জনগণ তাদের বৃদ্ধাঙ্গুলি দেখিয়েছে বলে মন্তব্য করেছেন ঢাকা-১৩ সংসদীয় আসনে নৌকার প্রার্থী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক।

রোববার (৭ জানুয়ারি) সকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মোহাম্মদপুর বাদশা ফয়সল ইনস্টিটিউটে নিজের ভোট দিয়ে এ মন্তব্য করেন তিনি।

নানক বলেন, অভূতপূর্ব, সুষ্ঠু সুন্দর পরিবেশে ভোটগ্রহণ চলছে। ভোটাররা আসছেন, তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা আছে। তারা আমাকে বলেছেন, এত সুন্দর পরিবেশ, আমরা অবাক হয়ে গেছি। আমি আশা করছি, ৫০ শতাংশের বেশি ভোট পড়বে।

এ সময় ভোটারদের উদ্দেশে নানক বলেন, ভোটকেন্দ্রে আসুন, ভোট দিন। শীতের সকাল, আমি নিশ্চিত বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভোটারের সংখ্যা বাড়বে।

বিএনএনিউজ২৪/ এমএইচ,জিএন

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী