27 C
আবহাওয়া
৭:০১ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রাম-১০:  ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ

চট্টগ্রাম-১০:  ভোট দিলেন স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ


বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম-১০ (হালিশহর-পাহাড়তলী-খুলশী) আসনে চলছে ভোটগ্রহণ।  রোববার (৭ জানুয়ারি) সকাল ৮টায় শুরু হয় ভোটগ্রহণ। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

এদিন সকাল সাড়ে ৮টায় ভোট দিয়েছে চট্টগ্রাম ১০ আসনের স্বতন্ত্র প্রার্থী ফরিদ মাহমুদ। নগরের
লালখান বাজার শহীদনগর সিটি কর্পোরেশন বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন।

এসময় তিনি সাংবাদিকদের বলেন, ভোটারদের উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। আশা করছি, ভোটগ্রহণ সুষ্ঠুভাবে সম্পন্ন হবে।

প্রসঙ্গত, চট্টগ্রাম সিটি করপোরেশনের ৮, ১১, ১২, ১৩, ১৪, ২৪, ২৫, ২৬—এই আটটি ওয়ার্ড নিয়ে চট্টগ্রাম-১০ আসন। এই আসনে ভোটার ৪ লাখ ৮৫ হাজার। এবার লড়ছেন ১০ জন প্রার্থী। ২০০৮ সালে অনুষ্ঠিত নবম জাতীয় সংসদ নির্বাচনে জয়ী হয়েছিলেন নৌকা প্রতীকের আফছারুল আমীন। পরের দুটি সংসদ নির্বাচনেও তিনি জয়ী হয়েছিলেন। আফছারুল আমীন মারা যাওয়ার পর এই আসনে ছয় মাস আগে উপনির্বাচনে জয়ী হন নৌকা প্রতীকের প্রার্থী মো. মহিউদ্দিন।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী