25 C
আবহাওয়া
৮:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » সিলেটে বাসে আগুন

সিলেটে বাসে আগুন


বিএনএ, সিলেট : সিলেট নগরীর কদমতলী বাস টার্মিনাল এলাকায় রাস্তার পাশে পার্ক করে রাখা একটি বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বুধবার (৬ ডিসেম্বর) রাত সোয়া ৮টার দিকে এ ঘটনা ঘটে। আগুনে বাসটির বেশিরভাগ অংশ পুড়ে গেছে।

টার্মিনালের পরিবহন শ্রমিকরা জানিয়েছেন, খাজা এন্টারপ্রাইজ নামের ওই লোকাল বাসটির চালক ও হেল্পার পার্কিং করে পাশের একটি রেস্টুরেন্টে চা-নাস্তা খেতে যান। হঠাৎ কে বা কারা বাসটিতে আগুন দিয়ে পালিয়ে যায়।

দক্ষিণ সুরমা ফায়ার স্টেশনের ওয়্যারহাউজ ইন্সপেক্টর টিটপ শিকদার বলেন, ‘রাত ৮টা ২১ মিনিটে ফায়ার সার্ভিসে অগ্নিকাণ্ডের কথা জানানো হয়। সঙ্গে সঙ্গে দুটি ফায়ার ইঞ্জিন নিয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে নিয়ে আসি। আগুনে বাসটি সম্পূর্ণ পুড়ে গেছে, সব সিট পুড়েছে এবং সবগুলো কাঁচ ভেঙে গেছে।’

তবে অগ্নিকাণ্ডের কারণ তদন্ত ছাড়া নিশ্চিত করা যাবে না বলে উল্লেখ করেন তিনি।

সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের কারণ অনুসন্ধান করা হবে। তবে প্রাথমিকভাবে আমরা সন্দেহ করছি দুর্বৃত্তরা বাসটিতে অগ্নিসংযোগ করেছে।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত