24 C
আবহাওয়া
৪:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাউজানে সিএনজি অটোরিকশার ধাক্কায় গৃহবধূ নিহত

রাউজানে সিএনজি অটোরিকশার ধাক্কায় গৃহবধূ নিহত

রাউজানে সিএনজি অটোরিকশার ধাক্কায় গৃহবধূ নিহত

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রামের রাউজানে সিএনজিচালিত অটোরিকশা নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা খেয়ে লিপি বেগম (৩৭) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। এতে গুরুতর আহত হয়েছেন শিশুসহ আরও ৫ জন। বুধবার (৬ ডিসেম্বর) সকাল সাড়ে ১১টায় সড়কের পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের নতুন রাস্তার মাথায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত লিপি বেগম রাঙামাটির রিজার্ভবাজার ব্যাটারিগলি এলাকার তৌহিদুল ইসলামের স্ত্রী।

আহতরা হলেন- নিহতের স্বজন মোহাম্মদ আলী (৪০), তার স্ত্রী ললিতা বেগম (৩৫), ছেলে মো. হাছান মিয়া (৭), হাছিনা বেগম (৩৫) ও অটোরিকশা চালক মো. মারুফ (২২)।

লিপি বেগমের স্বামী তৌহিদুল ইসলাম বলেন, আজ সকাল সাড়ে ৯টায় রাঙামাটি থেকে অটোরিকশা নিয়ে আমার স্ত্রী লিপি ও আত্মীয় স্বজনরা হাটহাজারীতে যাচ্ছিল। দুর্ঘটনার সংবাদ পেয়ে রাউজানে এসে দেখি আমার স্ত্রী মারা গেছে।

রাউজান হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, রাঙামাটি থেকে সিএনজি অটোরিকশাযোগে হাটাহাজারীতে এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসছিলেন লিপি বেগমসহ তার স্বজনরা। সকাল সাড়ে ১১টার দিকে নতুন রাস্তার মাথা এলাকায় সিএনজিটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের আইল্যান্ডে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে লিপি বেগম মারা যান। গাড়িতে থাকা অন্য যাত্রীরা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গহিরা জে কে মেমোরিয়াল হাসপাতাল নিয়ে গেলে সেখানে লিপি বেগমকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আরও পড়ুন: বিশ্বের ৪৬তম ক্ষমতাধর নারী শেখ হাসিনা: ফোর্বস

আহত অন্যদের অবস্থা গুরুতর হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। কোন আপত্তি না থাকায় নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়া পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী