31 C
আবহাওয়া
৫:৩৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ফটো জার্নালিস্ট স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

ফটো জার্নালিস্ট স্পোর্টস ফেস্টিভ্যাল অনুষ্ঠিত

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মোঃ জাহিদ আহসান রাসেল বলেছেন, দেশের ক্রীড়াঙ্গনকে সামনে এগিয়ে নিতে ক্রীড়া সাংবাদিকরা অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। সরকার প্রথমবারের মতো যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উদ্যোগে বঙ্গবন্ধুর জ্যেষ্ঠ পুত্র আধুনিক ক্রীড়াঙ্গনের রূপকার শহীদ ক্যাপ্টেন শেখ কামালের নামে শেখ কামাল জাতীয় ক্রীড়া পুরস্কার চালু করেছে।

বিশিষ্ট ক্রীড়া সাংবাদিকদের জন্য পুরস্কারের ক্যাটাগরি রাখা হয়েছে। করোনাকালে খেলোয়াড়/ক্রীড়া সংগঠকদের পাশাপাশি ও ক্রীড়া সাংবাদিকদের পাশে থাকার চেষ্টা করেছে সরকার, ভবিষ্যতেও পাশে থাকবে।

প্রতিমন্ত্রী সোমবার(৬ ডিসেম্বর) রাজধানীর ফটো জার্নালিস্ট স্পোর্টস এসোসিয়েশন মিলনায়তনে ফটো জার্নালিস্ট স্পোর্টস ফেস্টিভ্যাল ২০২১ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে এসব কথা বলেন।

বাংলাদেশ ফটো জার্নালিস্ট স্পোর্টস এসোসিয়েশনের সভাপতি গোলাম মোস্তফার সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটনের নির্বাহী পরিচালক এফ এম ইকবাল বিন আনোয়ার ডন ও এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কাজল হাজরা।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী