23 C
আবহাওয়া
৭:১৩ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা আটক

ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা আটক

ভারতে যাওয়ার সময় যুবলীগ নেতা আটক

বিএনএ,যশোর : যশোরের শার্শার বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়ার সময় পাঞ্জাবি-টুপি পরে ভোলার বোরহান উদ্দিন পৌরসভার ৭ ওয়ার্ডের কাউন্সিলর এবং ওয়ার্ড যুবলীগের সভাপতি তাজ উদ্দিনকে (৫৩) গ্রেফতার করেছে ইমিগ্রেশন পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। তিনি ভোলার সদর থানার বিস্ফোরক মামলার আসামি।

বুধবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে বেনাপোল ইমিগ্রেশন ভবন থেকে তাকে আটক করা হয়।

তাজ উদ্দিন ভোলার বোরহানউদ্দিন সদর থানা ও ৭ নম্বর বোরহান উদ্দিন পৌরসভা এলাকার আব্দুল গনির ছেলে।

বেনাপোল ইমিগ্রেশনের পরিদর্শক ওমর ফারুক মজুমদার ও আইসিপি ক্যাম্পের কমান্ডার নায়েব সুবেদার ফরিদ উদ্দিন বলেন, আগে থেকে আমাদের কাছে গোপন খবর ছিল, ভোলার বিস্ফোরক মামলার এজাহারভুক্ত এক আসামি পাসপোর্টে ভিসার মাধ্যমে ভারতে পালিয়ে যাবে। এ ধরনের তথ্যের ভিত্তিতে ইমিগ্রেশন এলাকায় নজরদারি বাড়ানো হয় এবং ওই আসামি পাসপোর্টে এক্সিট সিল মারার জন্য ইমিগ্রেশনে এলে জিজ্ঞাসাবাদকালে তার গতিবিধি সন্দেহজনক মনে হয়। পরে আসামি তাজ উদ্দিনের নিজ এলাকা ভোলায় খোঁজ নিয়ে জানা যায়, সে বিস্ফোরক মামলার এজাহারভুক্ত আসামি। তখন তাকে আটক করা হয়। সব কার্যক্রম শেষে বেনাপোল পোর্ট থানায় তাকে সোপর্দ করা হয়েছে পরে ভোলার সদর থানার পুলিশের কাছে বেনাপোল পোর্ট কর্তৃপক্ষ আসামিকে হস্তান্তর করবেন। গত ২ অক্টোবর তার বিরুদ্ধে থানায় মামলা হয়।

বিএনএনিউজ/ আরএস/শাম্মী/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী