31 C
আবহাওয়া
৫:০০ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

গাজীপুরে যাত্রীবাহী বাসে আগুন

আগুন

বিএনএ ডেস্ক: গাজীপুরের কালিয়াকৈর উপজেলার সফিপুর এলাকায় যাত্রীবাহী একটি বাসে উঠে পেট্রল ঢেলে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সোমবার (৬ নভেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা এসে আগুন নেভায়।

বাসের চালক হাবিবুর রহমান বলেন, কেপি পরিবহনের একটি বাস দিয়ে প্রতিদিন ভোরে গাজীপুর মহানগরীর কোনাবাড়ী থেকে শ্রমিক নিয়ে কালিয়াকৈর উপজেলার কালামপুর এলাকার একটি কারখানায় যান। প্রতিদিনের মতো আজও ভোরে কোনাবাড়ীর দিকে যাচ্ছিলেন। এ সময়ে চার থেকে পাঁচজন যুবক দৌড়ে বাসে ওঠেন। এরপর তারা গাড়িতে পেট্রল ঢেলে আগুন ধরিয়ে দিয়ে পালিয়ে যায়।

কালিয়াকৈরে ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মো. রায়হান বলেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করে। তবে আগুন নেভাতে নেভাতে গাড়ির ভেতরের এবং সামনের বেশির ভাগ অংশ পুড়ে যায়।

কালিয়াকৈরে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান বলেন, ভোরে দুর্বৃত্তরা ঘটনাটি ঘটিয়েছে। তাদের চিহ্নিত করে গ্রেপ্তার করা হবে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী