24 C
আবহাওয়া
৪:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » টাঙ্গাইলে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৬, আহত অর্ধ শতাধিক

টাঙ্গাইলে বাস-মাইক্রো সংঘর্ষে নিহত ৬, আহত অর্ধ শতাধিক


বিএনএ, টাঙ্গাইল:  ঢাকা-টাঙ্গাইল -বঙ্গবন্ধু সেতু মহাসড়কে বাস-মাইক্রোবাস সংঘর্ষে শিশুসহ ৬ জন নিহত হয়েছেন। এ ঘটনায় প্রায় অর্ধ শতাধিক মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে সেনাবাহিনী, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা।

বৃহস্পতিবার (০৬ অক্টোবর) দুপুর দেড়টার দিকে বঙ্গবন্ধু সেতু পূর্ব প্রান্তের গোল চত্বর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। বিষয়টি বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) শফিকুল ইসলাম নিশ্চিত করেছেন। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

ওসি জানান, রাজশাহী থেকে ছেড়ে আসা একতা পরিবহণ নামে একটি যাত্রীবাহী বাস ঢাকা যাচ্ছিলো। এ সময় টাঙ্গাইল থেকে আসা উত্তরবঙ্গগামী একটি মাইক্রোবাস ঘটনাস্থলে পৌছালে দুটি গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে দুটি গাড়িরই সামনের অংশ দুমড়ে মুচড়ে যায় ।ঘটনাস্থল থেকেই ৬ জনের মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, নিহতের সংখ্যা বাড়তে পারে। আহতদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। তাদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। নিহতদের উদ্ধার করে মরদেহ টাঙ্গাইল জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতদের পরিচয় শনাক্ত করার চেষ্টা চলছে।

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে