20 C
আবহাওয়া
৪:১৯ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

রাজধানীতে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

রাজধানীতে মাকে হত্যার অভিযোগে ছেলে আটক

বিএনএ, ঢাকা: রাজধানীর মুগদার মাণ্ডা এলাকায় মমতাজ বেগম মরণী (৫০) নামে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। তাকে মাথায় আঘাতের পাশাপাশি শ্বাসরোধে হত্যা করা হয়েছে বলে পুলিশ জানায়।

বুধবার (৬ সেপ্টেম্বর) সকালে সংবাদ পেয়ে দক্ষিণ মাণ্ডা মহিলা মেম্বার গলি এলাকার ১৩১০ বাড়ি থেকে মমতাজ বেগমের মৃতদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার পরপরই মমতাজ বেগম মরণীর ছোট সন্তান সোহানকে আটক করা হয়েছে।

জানা গেছে, নিহত মমতাজ বরিশাল মেহেন্দীগঞ্জ উপজেলার বাসিন্দা। স্বামী আব্দুল জলিল হাওলাদার ও তিন ছেলেসন্তানকে নিয়ে মুগদার মাণ্ডা এলাকায় থাকতেন।

মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

আরও পড়ুন: ট্রল করলে মামলার হুমকি চিত্রনায়িকা বর্ষার

তিনি জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মোটরসাইকেল মেরামতের টাকা নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মমতাজের ছেলে সোহান (১৫) তার মাকে মাথায় আঘাতের পর শ্বাসরোধে হত্যা করে।

তিনি আরও জানান, সোহান তার এক বন্ধুর মোটরসাইকেল চালাতো। সেই মোটরসাইকেল নষ্ট হলে ওয়ার্কশপে মেরামত করতে দেয়। মেরামতের বিল এসেছে সাড়ে তিন হাজার টাকা। এই টাকা সোহান তার মায়ের কাছে চাওয়ার পর কথা কাটাকাটির একপর্যায়ে মমতাজ বেগমকে আঘাতের পর শ্বাসরোধে হত্যা করে।

এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন আছে। পরে আইনি প্রক্রিয়া শেষে মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

বিএনএনিউজ/বিএম

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা