26.3 C
আবহাওয়া
১:২২ অপরাহ্ণ - আগস্ট ৬, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধস, নিহত ১

কক্সবাজারে ভারী বর্ষণে পাহাড় ধস, নিহত ১


বিএনএ, কক্সবাজার : টানা ভারী বৃষ্টিতে কক্সবাজারের বিভিন্ন এলাকায় পাহাড় ধসে পড়েছে। উখিয়ার একটি রোহিঙ্গা ক্যাম্পে পাহাড় ধসে আট বছর বয়সী এক শিশু নিহত হয়। বুধবার (৫ আগস্ট) সকাল থেকে বিকেল পর্যন্ত এসব ঘটনা ঘটে।

এ ছাড়া  কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়কের কয়েকটি স্থানে পাহাড় ধসে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ ছিল।

কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভ সড়ক উন্নয়ন প্রকল্পের পরিচালক কর্নেল হুমায়ুন কবির জানান, ভারী বর্ষণের কারণে সড়কের বিভিন্ন স্থানে পাহাড় ধসের ঘটনা ঘটে। পরে সেনাবাহিনীর সদস্যদের তৎপরতায় ধসে পড়া মাটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় কক্সবাজারে ৫৮ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ভারী বৃষ্টির কারণে পাহাড়ি এলাকায় বসবাসকারীদের সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ