29 C
আবহাওয়া
১১:১৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » বন্যার পানিতে ভেসে গেলেন ১১ ভারতীয় সেনা

বন্যার পানিতে ভেসে গেলেন ১১ ভারতীয় সেনা


বিএনএ, বিশ্ব ডেস্ক : ভারতের উত্তরাখণ্ডে ব্যাপক বৃষ্টির পর আকস্মিক বন্যায় ভেসে গেছে একটি পুরো গ্রাম। এ ঘটনায় এখন পর্যন্ত অন্তত চারজন নিহত হয়েছেন। নিখোঁজ আছেন ১৫০ জনেরও বেশি। যারমধ্যে ১১ ভারতীয় সেনাও আছেন।

মঙ্গলবার (৫ আগস্ট) উত্তরাখণ্ডের হারসিলে আঘাত হানে আকস্মিক বন্যা। এরপর সেখানকার সেনাক্যাম্পে থাকা ১১ সেনা নিখোঁজ হন। খবর এনডিটিভির।

স্থানীয়রা জানিয়েছেন, ক্ষীর গঙ্গা নদীর জলাধার এলাকায় হঠাৎ ক্লাউডব্রাস্টের কারণে প্রচণ্ড স্রোত তৈরি হয়, যা মুহূর্তের মধ্যে সামনে থাকা সবকিছু ভাসিয়ে নেয়। এই দুর্যোগের পর ভারতীয় সেনাবাহিনী সঙ্গে সঙ্গে উদ্ধার অভিযান শুরু করে। তবে খারাপ আবহাওয়ার কারণে হেলিকপ্টার ব্যবহার করা সম্ভব হয়নি। সেনা সদস্যরা জানিয়েছেন, আজও ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান চলবে।

বিশেষজ্ঞদের মতে, ক্লাউডব্রাস্ট হিমালয় অঞ্চলের অন্যতম ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগ। এতে অল্প সময়ের মধ্যে নির্দিষ্ট স্থানে প্রচণ্ড বৃষ্টিপাত হয়। ফলে হঠাৎ বন্যা সৃষ্টি হয়ে নিচু এলাকায় প্রবল স্রোত নেমে আসে। এই স্রোতের গতি এতটাই বেশি যে ঘরবাড়ি, রাস্তা, গাছপালা সবকিছু ধ্বংস হয়ে যায়।

বিএনএনিউজ/এইচ.এম।/শাম্মী

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!