23 C
আবহাওয়া
৬:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

গাজীপুরে ডাকাত দলের ৪ সদস্য গ্রেপ্তার

ডাকার দলের ৪ সদস্য গ্রেপ্তার

বিএনএ, (গাজীপুর) প্রতিনিধি: গাজীপুর মহানগরীর সালনা এলাকায় গরু ব্যবসায়ীদের ব্যাপক মারধর করে ১৩ লাখ টাকা লুটের ঘটনার ১৫ দিন পর ডাকার দলের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৫ আগস্ট) রাতে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ সুপার কার্যালয় সূত্রে জানা গেছে।

গ্রেফতার হওয়া আসামিরা হলেন, নাটোরের সিংরাই থানার বনপুরী গ্রামের রজব আলী (৩০), একই গ্রামের জাহাঙ্গীর আলম (২৩), নাটোর সদর থানার লক্ষ্মীপুর খোলাবাজার এলাকার আবুল বাশার ওরফে বাদশা (৪৫) ও রাজশাহীর বেলপুকুর থানার মহেলদা গ্রামের মাইনুল ইসলাম (৩০)।

সূত্র মতে, ২০ জুলাই (মঙ্গলবার) ছয় গরু ব্যবসায়ী ময়মনসিংহের গফরগাঁও থেকে ১৪ টি গরু নিয়ে ঢাকায় যাত্রা করেন। সেখানে ১৩ লাখ টাকায় গরুগুলো বিক্রির পর ট্রাকে করে বাড়িতে রওনা দেন। গাজীপুরের সালনা ব্রিজের কাছে পৌঁছালে ডাকাতরা তাদের মারধর করে টাকাসহ মোবাইল লুট করে নিয়ে যান।

গাজীপুরের আজকের খবর, এম. এস. রুকন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!