22 C
আবহাওয়া
১০:২০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » ঢাকায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

ঢাকায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড

বৃষ্টি

বিএনএ ডেস্ক: আবহাওয়া পূর্বাভাসে আগেই ছিল বৃষ্টির সম্ভাবনা। দিনের বেলায় দেশের কোথাও কোথাও বৃষ্টি হলেও ঢাকা ছিল খটখটে। বৃষ্টির পানিতে স্বস্তির আশায় থাকা মানুষের মনপ্রাণ ভরিয়ে রাতে মিলল বজ্রসহ বৃষ্টির দেখা। ঝরেছে শিলাও।

রোববার (৫ মে) সন্ধ্যা ৬টা থেকে রাত ১২টা পর্যন্ত ৬ ঘণ্টায় ৩৬ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টি ও দমকা হাওয়া বয়ে যাওয়ায় তাপমাত্রা কমে স্বস্তি এসেছে জনজীবনে। তবে আকষ্মিক বৃষ্টিতে সাময়িক ভোগান্তিতে পড়েছেন পথচারী, দোকানি ও মোটরসাইকেল চালকরা।

এর আগে শনিবার রাতেও রাজধানীর বিভিন্ন স্থানে বৃষ্টি নেমেছিল। পর পর দুইদিন টানা বৃষ্টি নামায় জনজীবনে স্বস্তি নেমেছে।

এদিকে আগামী ৭২ ঘণ্টায় সারাদেশে কালবৈশাখী ঝড়, শিলাবৃষ্টি ও বজ্রপাত হতে পারে বলে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। একইসঙ্গে আজ সোমবার থেকে বৃষ্টিপাত বেড়ে তাপপ্রবাহ কমার বিষয়ও জানানো হয়েছে।

আবহাওয়াবিদ হাফিজুর রহমান বলেন, এই সময়ে সারা দেশেই বিচ্ছিন্নভাবে কালবৈশাখী হচ্ছে। ইতিমধ্যে ঢাকার বিভিন্ন এলাকায় ঝড় হয়েছে। এ ছাড়া রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগেও ঝড় হয়েছে। আগামী তিন দিন আবহাওয়া এমন থাকবে।

বিএনএনিউজ২৪/ এমএইচ/হাসনা

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!