24 C
আবহাওয়া
১১:৩৩ অপরাহ্ণ - নভেম্বর ৫, ২০২৬
Bnanews24.com
Home » জাবি’র দুই শিক্ষার্থীকে যৌন হেনস্থার অভিযোগে বহিরাগতকে গণপিটুনি

জাবি’র দুই শিক্ষার্থীকে যৌন হেনস্থার অভিযোগে বহিরাগতকে গণপিটুনি


বিএনএ, জাবি :জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) দুই শিক্ষার্থীকে যৌন হেনস্তার অভিযোগে নাইম ইসলাম (৩০) নামের এক ব্যক্তিকে গনপিটুনি দিয়ে প্রশাসনের হাতে তুলে দেয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
শুক্রবার (৫ মে) দিবাগত রাত ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের চৌরঙ্গী এলাকায় এই ঘটনা ঘটে। পরে সেখানে আসেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও নিরাপত্তা শাখার সদস্যরা। অভিযুক্ত নাইম ইসলামের বাড়ি ময়মনসিংহের ত্রিশালে। তিনি তার পরিবারসহ বিশ্ববিদ্যালয় সংলগ্ন আমবাগান এলাকায় ভাড়া থাকেন।
জানা গেছে, নাইম ইসলাম বিশ্ববিদ্যালয় সংলগ্ন ইসলামনগর এলাকায় দুজন ছাত্রীর বাসার জানালা দিয়ে আপত্তিকর জিনিস ছুঁড়ে দেন এবং নারী শিক্ষার্থীদের দেখে যৌন উত্তেজক অঙ্গভঙ্গি করেন৷ এছাড়াও তিনি চুরির চেষ্টা করেছেন বলেও অভিযোগ শিক্ষার্থীদের।
বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ৪৫ ব্যাচের শিক্ষার্থী হাসান জামিল বলেন,’আমাদের বিশ্ববিদ্যালয়ের দুইজন ছাত্রীর সাথে সে অসভ্য আচরণ করেছে। বাসার জানালা দিয়ে সে আপত্তিকর জিনিস ছুড়ে দেয়। নারী শিক্ষার্থীদের দেখে যৌন উত্তেজক অঙ্গভঙ্গি করেন। এক ছাত্রী জানালা দিয়ে তার একটি ছবি তুলে রাখে৷ তাকে আমবাগান এলাকায় ঘোরাঘুরি করতে দেখা যায়। পরে ছবি দেখে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সেখান থেকে তাকে বিশ্ববিদ্যালয়ের ভেতরে নিয়ে আসে৷’ ইসলামনগরে দুই ছাত্রীর সাথে খারাপ আচরণের কথা স্বীকার করছে নাঈম ইসলাম।
তিনি বলেন,’আমি ইসলামনগরের ঘটনাটি ঘটিয়েছি৷ তবে আমি কোন চুরি, ডাকাতি করি নাই।’
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা শাখার প্রধান সুদীপ্ত শাহীন বলেন,’ যেহেতু ঘটনাটি আমবাগানের ও গণপিটুনির ফলে গুরুতর আহত। এজন্য আমরা তাকে পুলিশে সোর্পদ করি নাই। মুচলেকা নিয়ে তাকে তার পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। যদি ভুক্তভোগী ছাত্রীরা তার বিরুদ্ধে মামলা করতে চায় তবে বিশ্ববিদ্যালয় থেকে তাদের সর্বোচ্চ সহযোগিতা করা হবে।’
বিএনএ/ সানভীর,ওজি

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে