28 C
আবহাওয়া
৩:১০ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » ‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি

‘বেবি বাম্পের’ ছবি প্রকাশ্যে আনলেন পরীমনি

পরীমনি

বিএনএ বিনোদন ডেস্ক: ঢাকাই সিনেমার আলোচিত নায়িকা পরীমনি চলতি বছরের ১০ জানুয়ারি মা হওয়ার বিষয়টি নিজেই প্রকাশ করেন। এবার বেবি বাম্পের ছবি প্রকাশ করলেন তিনি।

বৃহস্পতিবার (৫ মে) রাত বেবি বাম্পের একটি ছবি তার ফেসবুকে শেয়ার করেন। ছবিতে দেখা যাচ্ছে সবুজ গাউন আর চোখে চশমা পরে মাতৃত্বকালীন পোজে দাঁড়িয়ে আছেন পরীমনি। পেটে হাত রেখে অনাগত সন্তানকে যেন আগলে রেখেছেন পরম মমতায়। মুখের স্নিগ্ধ হাসিই বলে দিচ্ছে মা হওয়ার খুশিতে ভাষা হারিয়ে ফেলেছেন পরী।

মাতৃত্বের আভা ফুটে উঠেছে পরীর চেহারায়ও। আর সেই ছবি প্রকাশ হতেই নজর কাড়ে নেটিজেনদের। প্রিয় তারকাকে ‘মাশাল্লাহ’ও ‘আলহামদুলিল্লাহ’ লিখে শুভেচ্ছা জানাচ্ছেন ভক্ত অনুরাগীরা।

সম্প্রতি মাতৃত্বকালটা চমৎকারভাবে উপভোগ করছেন পরীমনি। তার সামাজিক যোগাযোগমাধ্যমে ঢুঁ মারলে তেমনটা আন্দাজ করা যায়। বেশ হাসিখুশি সময় তিনি তার পরিবার নিয়ে কাটাচ্ছেন। মা হওয়ার সময়টাতে কোনো প্রকার ঝুঁকি না নিতে শুটিং থেকে বিরত আছেন পরী। স্বামী রাজও তাকে নিয়মিত সময় দিয়ে যাচ্ছেন।

ঈদের ছুটি কাটাতে স্বামী রাজকে নিয়ে কক্সবাজারে গেছেন পরী। নানা সময়ের ছবি আপলোড করছেন তিনি। বুধবার (৪ মে) পরীমনি তার ফেসবুক পেজে আপলোড করেন বেশ কয়েকটি রোম্যান্টিক ছবি। যেখানে দেখা গেছে, সমুদ্রের তীরে দাঁড়িয়ে পরম আদরে একে-অপরকে জড়িয়ে আছেন রাজ-পরী। আবার চুম্বনরত অবস্থায়ও ক্যামেরাবন্দি হয়েছেন তারা।

পরীমনি ও রাজের এই অপূর্ব প্রেমময় মুহূর্ত মুগ্ধ করেছে অনুসারীদের। এরইমধ্যে ছবিগুলোতে রিঅ্যাকশনের সংখ্যা ছাড়িয়ে লাখে। ঘোরাঘুরি শেষে ঠিক কবে নাগাদ তিনি ঢাকায় ফিরবেন তা এখনো বলা যাচ্ছে না।

বিএনএনিউজ২৪/ এমএইচ

Loading


শিরোনাম বিএনএ
গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত মহামায়ার পরিত্যক্ত কটেজ থেকে অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৮ ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর এসএসসির পুনর্নিরীক্ষণের ফল প্রকাশ, নতুন জিপিএ-৫ ৩ হাজারের বেশি জালিয়াতির অভিযোগ, বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছাড়লেন হাসিনাকন্যা পুতুল ফিলিপাইনে ফেরিতে আগুনে ৫ জনের মৃত্যু