27 C
আবহাওয়া
৯:০২ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » ২৪ এপ্রিল শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি

২৪ এপ্রিল শপথ নেবেন নবনির্বাচিত রাষ্ট্রপতি


বিএনএ, ঢাকা: নবনির্বাচিত রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আগামী ২৪ এপ্রিল রাষ্ট্রপতি হিসেবে শপথ গ্রহণ করবেন। বৃহস্পতিবার(৬ এপ্রিল) রাষ্ট্রপতির প্রেস সচিব জয়নাল আবেদীন বিষয়টি জানিয়েছেন।

তিনি জানান, আগামী ২৪ এপ্রিল বেলা ১১টায় বঙ্গভবনে দেশের ২২তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেবেন মো. সাহাবুদ্দিন। জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী শপথ অনুষ্ঠান পরিচালনা করবেন।

উল্লেখ্য, বর্তমান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের মেয়াদ শেষ হবে আগামী ২৩ এপ্রিল। চলতি বছরের ১৩ ফেব্রুয়ারি বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেশের ২২তম রাষ্ট্রপতি নির্বাচিত হন মো. সাহাবুদ্দিন। তিনি ক্ষমতাসীন আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ছিলেন।

বিএনএ/ এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের