26 C
আবহাওয়া
১২:০৫ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » রাজধানীতে নার্সের মরদেহ উদ্ধার

রাজধানীতে নার্সের মরদেহ উদ্ধার


বিএনএ, ঢাকা : রাজধানীর আজিমপুরের দক্ষিণ কলোনির একটি বাসা থেকে কাবেরী রানি সরকার (৩২) নামের এক সিনিয়র স্টাফ নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স ছিলেন।

বুধবার (৬ এপ্রিল) ভোরে আজিমপুর দক্ষিণ কলোনির ৩০/বি নম্বর বাসার নিচতলা থেকে মরদেহ উদ্ধার করে লালবাগ পুলিশ।

লালবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) অজয় কৃষ্ণ পাল জানান, খবর পেয়ে আজিমপুর দক্ষিণ কলোনির ওই বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য সন্ধ্যার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

আত্মীয়ের বরাত দিয়ে পুলিশের এ কর্মকর্তা বলেন, তার গলায় কালো দাগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের ভাই রাজীব কুমার সরকার জানান, একবছর আগে ফেসবুকে রুপম চৌধুরী নামের এক ব্যক্তির সঙ্গে আমার বোনের সম্পর্ক গড়ে ওঠে ও তারা দুজনে বিয়ে করেন। আমার বোনের আগের সংসারে এক ছেলে ও এক মেয়ে রয়েছে। কেরানীগঞ্জে তার একটি ফ্ল্যাট ছিল। রুপম কৌশলে আমার বোনকে দিয়ে ওই ফ্ল্যাট ৩৫ লাখ টাকায় বিক্রি করেন। আমাদের ধারণা বোনকে হত্যা করে টাকা নিয়ে রুপম পালিয়ে গেছেন।

তিনি আরও জানান, ভোলার চরফ্যাশন থানার স্বপন চন্দ্র সরকারের সন্তান কাবেরী। আজিমপুর দক্ষিণ কলোনির ওই বাসার নিচতলায় থাকতেন। তিনি স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে সিনিয়র স্টাফ নার্স ছিলেন।

বিএনএনিউজ/আজিজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী