31 C
আবহাওয়া
৪:২৩ অপরাহ্ণ - আগস্ট ২৮, ২০২৬
Bnanews24.com
Home » গণমাধ্যমকর্মী আইনের খসড়া নিয়ে তথ্যমন্ত্রীর মতবিনিময়

গণমাধ্যমকর্মী আইনের খসড়া নিয়ে তথ্যমন্ত্রীর মতবিনিময়

গণমাধ্যমকর্মী আইনের খসড়া নিয়ে তথ্যমন্ত্রীর মতবিনিময়

বিএনএ, ঢাকা: গণমাধ্যমকর্মী আইন (চাকরির শর্তাবলী) ২০২২ এর খসড়া নিয়ে গণমাধ্যম নেতৃবৃন্দের সাথে অনানুষ্ঠানিক মতবিনিময় করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

বুধবার (৬ এপ্রিল) বিকেলে সচিবালয়ে তার দপ্তরে গণমাধ্যম নেতৃবৃন্দের সঙ্গে এই মতবিনিয়ম করেন তথ্যমন্ত্রী। বৈঠকে আইনের খসড়ার বিভিন্ন দিক নিয়ে বিশদ আলোচনা শেষে মন্ত্রী অংশীজনদের সাথে নিয়ে খসড়াটি পরিমার্জনের নির্দেশনা দেন।

তথ্য ও সম্প্রচার সচিব মো. মকবুল হোসেন, জ্যেষ্ঠ সাংবাদিক ইকবাল সোবহান চৌধুরী, মঞ্জুরুল আহসান বুলবুল, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন সভাপতি ওমর ফারুক, মহাসচিব দীপ আজাদ, ঢাকা সাংবাদিক ইউনিয়ন সভাপতি সোহেল হায়দার চৌধুরী, সাধারণ সম্পাদক আকতার হোসেন এবং মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এসময় উপস্থিত ছিলেন।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
বান্দরবানে বন্যাদুর্গত কৃষকদের মাঝে আমন ধানের চারা বিতরণ নেপালে আকস্মিক বন্যা-ভূমিধসে নিহত বেড়ে ৪৬৯ বাসসের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান সম্পাদক হলেন কাদের গনি চৌধুরী রাষ্ট্রীয় দায়িত্ব পালনে সম্পূর্ণ দলনিরপেক্ষভাবে কাজ করব : রাষ্ট্রপতি ছাগলনাইয়া শহীদ মুন্না স্মৃতি সংসদ'র উদ্যোগে নবগঠিত ছাত্রদলের কমিটিকে সংবর্ধনা ৪ হাজার এসআই ৪০০ সার্জেন্ট ও ১০ হাজার কনস্টেবল নিয়োগ দেওয়া হবে হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু '‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌‌মক্কা প্যাক্ট নিয়ে কারও শ্বাসকষ্টে ভোগার কারণ নেই' সংসদ অভিমুখে কর্মসূচি ঘোষণা ১১ দলীয় জোটের নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ১৬৫