31 C
আবহাওয়া
৩:৪৯ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » পুলিশের সহযোগিতায় চট্টগ্রামে করোনা ঝুঁকিমুক্ত বাজার

পুলিশের সহযোগিতায় চট্টগ্রামে করোনা ঝুঁকিমুক্ত বাজার

পুলিশের সহযোগিতায় চট্টগ্রামে করোনা ঝুঁকিমুক্ত বাজার

বিএনএ চট্টগ্রাম: চট্টগ্রাম নগরীতে পুলিশের সহযোগিতায় করোনা ঝুঁকিমুক্ত বাজারের উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে নগরীর চৌমুহনী সিডিএ কর্ণফুলী মার্কেটে এই বাজার ব্যবস্থাপনার উদ্বোধন করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ উপকমিশনার (পশ্চিম) মো. আব্দুল ওয়ারিশ।ডবলমুরিং থানা পুলিশের সহযোগিতায় এ বাজারের ব্যবস্থাপনা করবে কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতি।

বাজারে প্রবেশ করতে হলে ক্রেতা-বিক্রেতা উভয়কে মাস্ক পরতে হবে। প্রবেশের আগে শরীরের তাপমাত্রা পরীক্ষা করা হচ্ছে। আর সামাজিক দূরত্ব নিশ্চিত করতে ক্রেতাদের দাঁড়ানোর স্থান নির্দেশ করতে দোকানের সামনে গোল বৃত্ত আঁকা হয়েছে । এছাড়া প্রতিটি দোকানে হ্যান্ড স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে।

এ ব্যাপারে ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসীন সংবাদ মাধ্যমকে বলেন, করোনার হটস্পট হচ্ছে বাজার। এখানেই মানুষের সমাগম বেশি হয়। তাই বাজারে করোনা ঝুঁকি কমাতে কাজ করছে পুলিশ। করোনা প্রতিরোধে সতর্কতামূলক সবগুলো ব্যবস্থাই  এই বাজারে রাখা হয়েছে।তাদের এই উদ্যোগ করোনা প্রতিরোধে সহায়ক হবে বলে মনে করেন তিনি।

কর্ণফুলী মার্কেট দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ আবু জাহেদ বলেন, কেউ যদি মাস্ক ছাড়া  বাজারে আসেন,তাহলে কমিটির পক্ষ থেকে তাকে মাস্ক দেয়া হবে। প্রতিটি দোকানে স্যানিটাইজারের ব্যবস্থা করা হয়েছে। বাজারে প্রবেশের আগে বাজার কমিটির পক্ষ থেকে ক্রেতা-বিক্রেতাদের তাপমাত্রা পরিমাপ করা হচ্ছে। করোনা যতদিন আছে প্রতিদিনই এ ব্যবস্থা থাকবে।

উদ্বোধন শেষে প্রধান অতিথির বক্তব্যে পুলিশ উপকমিশনার মো. আব্দুল ওয়ারীশ বলেন, সবার সহযোগীতায় মহামারি করোনা ভাইরাসকে মোকাবিলা করা সম্ভব হবে। এ জন্য  স্বাস্থ্যবিধি মেনে চলার কোন বিকল্প নেই। সবাই স্বাস্থ্যবিধি মেনে চললে করোনা থেকে মুক্ত থাকা যাবে বলে মনে করেন তিনি।

বিএনএনিউজ/আরকেসি

 

 

 

 

Loading


শিরোনাম বিএনএ
হীরক জয়ন্তী উপলক্ষ্যে চ.বি এলামনাইদের মত বিনিময় সভা শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী