28 C
আবহাওয়া
৬:৩৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ১২, ২০২৬
Bnanews24.com
Home » চকরিয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু

চকরিয়ায় পানিতে ডুবে দুই বোনের মৃত্যু


বিএনএ, কক্সবাজার: কক্সবাজারের চকরিয়ায় পুকুরের পানিতে ডুবে দুই বোনের এক সাথে মৃত্যু হয়েছে। সোমবার (৬ মার্চ) দুপুর দুইটার দিকে উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী পশ্চিমপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। সোমবার রাত ৮ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাহারবিল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী।

নিহত দুই শিশু হলেন- উপজেলার সাহারবিল ইউনিয়নের ৯নং ওয়ার্ড কোরালখালী পশ্চিমপাড়া এলাকার সাইফুল ইসলামের দুই কন্যা তাবিয়া আক্তার (৯) ও হোসাইবা আক্তার (৬)।

নিহতদের পিতা সাইফুল ইসলাম জানান, দুপুরের নামাজ পড়ছিলেন আমার স্ত্রী, এসময় তারা দুই বোন বাড়ির উঠানে খেলছিল। হঠাৎ এক সময় তারা খেলার চলে পুকুরে নামলে পানির গভীরে চলে যাওয়ায় আর ফিরতে পারেনি। আমি বাজার থেকে আসার সময় মেয়েদের জন্যে দুটি জামা কিনেছিলাম সেই জামা আমার মেয়েদের পড়াতে পারলাম না। আমাকে নিঃস্ব করে চলে গেল তারা।

ইউপি চেয়ারম্যান নবী হোসাইন চৌধুরী বলেন, তারা দুই বোন তাবিয়া আক্তার ও হোসাইবা আক্তার পুকুরের পানিতে পড়ার প্রায় ঘন্টা পর ভেসে উঠলে স্থানীয়রা তাদের পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। সেখানে ডাক্তার তাদের মৃত ঘোষণা করেন।

বিএনএ/ শাহীন, বিএম

Loading


শিরোনাম বিএনএ
সমকালের বরিশাল অফিস থেকে সাবেক ব্যুরো প্রধানের মরদেহ উদ্ধার পাবনায় পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু বঙ্গোপসাগরে লঘুচাপ, ঢাকাসহ সারাদেশে বৃষ্টির আভাস ২৪ সেপ্টেম্বর পর্যন্ত চলবে ২০২৭ সালের হজ নিবন্ধন কার্যক্রম চট্টগ্রামে বিশেষ অভিযানে ৬৩ বিদেশি নাগরিক আটক গ্যাস-বিদ্যুৎ সংকট কাটবে, সৌরবিদ্যুৎ উৎপাদক হবে বাংলাদেশ : প্রধানমন্ত্রী সিইউএফএল এমডি ও মাস্টারের বিরুদ্ধে কোটি কোটি টাকা আত্মসাতের অভিযোগ, তদন্ত চায় শ্রমিকেরা ‘মাননীয়’ সম্বোধন পরিহারের সিদ্ধান্ত নিজের দপ্তর থেকেই বাস্তবায়ন শুরু করলেন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির সঙ্গে ইরানের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ পাঁচ সিটিতে এনসিপির একক প্রার্থী দেওয়ার সিদ্ধান্ত