27 C
আবহাওয়া
৮:৫৪ পূর্বাহ্ণ - সেপ্টেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ ঘানার ফুটবলার

তুরস্কের ভূমিকম্পে নিখোঁজ ঘানার ফুটবলার


বিএনএ, বিশ্বডেস্ক : তুরস্ক ও সিরিয়ার ভূমিকম্পে মৃত্যুর সংখ্যা দুই হাজার ৩০০ ছাড়িয়েছে বলে জানিয়েছে সংবাদ মাধ্যম এপি। সোমবার ৭ দশমিক ৮ মাত্রার ওই ভূমিকম্প আঘাত হানে। ভূমিকম্পে তুর্কির ক্লাবে খেলা ঘানার এক ফুটবলার নিখোঁজ রয়েছেন।

৩১ বছর বয়সী ওই ফুটবলারের নাম ক্রিস্টিয়ান আতসু। তিনি তুর্কির ক্লাব হাতায়স্পরে খেলেন। তার সঙ্গে ক্লাবটির ডিরেক্টর তানের সাভুতও নিখোঁজ। তবে ক্লাবটির বেশ কিছু ফুটবলারকে উদ্ধার করা সম্ভব হয়েছে বলে সংবাদ মাধ্যম জানিয়েছে।

আটসু ঘানার হয়ে ৬৫ ম্যাচ খেলে ৯ গোল করেছেন। তিনি ২০১১ সালে পোর্তয় সিনিয়র ফুটবল শুরু করেন। এরপর চেলসি, এভারটন ও নিউক্যাসলে খেলেছেন তিনি। নিউক্যাসল ইউনাইটেড ছাড়া কোন ক্লাবেই অবশ্য এক-দুই মৌসুমের বেশি খেলা হয়নি তার।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ডিজিটাল সংসদের পথে বাংলাদেশ, চালু হচ্ছে ই-পার্লামেন্ট পুলিশ পরিচয়ে মোবাইল ফোন তল্লাশি : আটক ৩ দূষণমুক্ত নদী ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগের নির্দেশ প্রধানমন্ত্রীর মাজারের খাদেমকে হত্যা: হাইকোর্টে ২ জনের মৃত্যুদণ্ড, ৫ জন খালাস ৪৩৪০ জনের বেশি হাজিকে ৫ কোটি টাকা ফেরত দিচ্ছে সরকার সাভারে পুলিশ কর্মকর্তাকে পিটিয়ে হত্যা গোপালগঞ্জে যাত্রীবাহী বাস খাদে পড়ে ৩ জন নিহত ইরানে জ্বালানি ট্যাংকার বিস্ফোরণে নিহত ১০ কিছু রাজনৈতিক দল ও ব্যক্তি বিভ্রান্তির মাধ্যমে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে: প্রধানমন্ত্রী ফেনী নদী অবৈধ বালু উত্তোলন বন্ধে এমপি মজনু'র অবস্থান কর্মসূচি পালন