27 C
আবহাওয়া
১০:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » কক্সবাজারে শত কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজারে শত কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

কক্সবাজারে শত কোটি টাকার ইয়াবাসহ গ্রেপ্তার ১

বিএনএ,কক্সবাজার : কক্সবাজারে আনুমানিক শত কোটি টাকার ২ লাখ ৭৪ হাজার ইয়াবা বড়িসহ হাসান আলী নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ। রোববার ( ৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঈদগাঁও উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম হাসান আলীকে গ্রেপ্তার করে। সিএনজিযোগে এসব ইয়াবা পাচার করা হচ্ছিল।

ইয়াবাগুলো কোথা থেকে সংগ্রহ করে কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, পাচারের সাথে আরও কেউ জড়িত কিনা তা জানতে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে থানায় হস্তান্তর করা হবে বলে জানান এই পুলিশ কর্মকর্তা

বিএনএনিউজ২৪.কম/রেজাউল করিম/এনএএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী