31 C
আবহাওয়া
৩:০২ অপরাহ্ণ - নভেম্বর ৩, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে মেট্টোরেল: শিগগির সম্ভাব্যতা যাচাই-ওবায়দুল কাদের

চট্টগ্রামে মেট্টোরেল: শিগগির সম্ভাব্যতা যাচাই-ওবায়দুল কাদের

ওবায়দুল কাদের

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ চট্টগ্রামে মেট্রোরেল নির্মাণের উদ্যোগ নিয়েছে।কোইকার সহায়তায় সরকার সম্ভাব্যতা যাচাইয়ের কাজ শুরু করতে যাচ্ছে।


সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের আওতায় প্রায় ৭৭ কোটি টাকা ব্যয়ে একটি সমীক্ষা প্রকল্প গ্রহণ করা হচ্ছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, এতে কোরিয়া সরকারের অনুদান থাকবে ৫১ কোটি টাকা।

রোববার (৬ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ে বাংলাদেশে নিযুক্ত দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত লি জেং কিউনের নেতৃত্বে একটি প্রতিনিধিদল সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সঙ্গে সাক্ষাৎ শেষে তিনি এ সব তথ্য জানান।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ইতোমধ্যে কোরিয়া থেকে একটি বিশেষজ্ঞ সার্ভে টিম বাংলাদেশ সফরে এসেছে।দলটি ৮ থেকে ১২ ফেব্রুয়ারি ২০২২ সময়ে চট্টগ্রাম মহানগরীর উন্নয়নের সঙ্গে সংশ্লিষ্ট সব অংশীজনের সঙ্গে মতবিনিময় এবং তথ্য-উপাত্ত সংগ্রহ করবে।

চট্টগ্রাম সার্কিট হাউসে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদের উপস্থিতিতে ৮ ফেব্রুয়ারি একটি মতবিনিময় সভা অনুষ্ঠিত হবে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, সার্ভে টিম আগামী ১৫ ফেব্রুয়ারি ঢাকায় সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামের সঙ্গে এক রিভিউ সভায় মিলিত হবে।

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, চট্টগ্রামে মেট্টোরেল প্রকল্পের আওতায় চট্টগ্রাম নগরীর জন্য একটি সমন্বিত পরিবহন পরিকল্পনা প্রস্তুত করা হবে, এর পাশাপাশি ম্যাস ট্রানজিট লাইন বা মেট্রোরেলের সম্ভাব্যতা যাচাইয়ের কাজও করা হবে।

সেতুমন্ত্রী ওবায়দুল কাদের আরও বলেন, নগরীর উন্নয়ন চাহিদার দিকে খেয়াল রেখে সার্কুলার রোড, রেডিয়াল রোড, মাল্টিমোডাল ট্রান্সপোর্ট হাব, ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন, বাস টার্মিনালের জন্য স্থান নির্ধারণ, বাস রুট রেশনালাইজেশনের মাধ্যমে কোম্পানিভিত্তিক বাস পরিচালনার সমীক্ষাও সম্পন্ন করা হবে।

বিএনএ নিউজ ২৪,জিএন

 

 

Loading


শিরোনাম বিএনএ
পোশাকশ্রমিকের ‘ছদ্মবেশে’ নাশকতা: নিষিদ্ধ সংগঠনের ৩৩ সদস্য গ্রেপ্তার হরমুজ প্রণালিতে মার্কিন ড্রোন ভূপাতিত করল ইরান শ্রমিক-পুলিশের পাল্টাপাল্টি ধাওয়া, উত্তপ্ত আশুলিয়া এলপি গ্যাসের দাম এক লাফে বাড়ল ২২৩ টাকা শক্তি বাড়িয়ে প্রবল ঘূর্ণিঝড়ে পরিণত হচ্ছে ‌‘মুরাসু’ ফ্লোরিডায় ট্রাম্পের রিসোর্টের পাশে বিজনেস জেট বিধ্বস্ত, সব আরোহী নিহত গার্মেন্টস মালিকদের সঙ্গে বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আজও মহাসড়ক অবরোধ গাজীপুরে, ভোগান্তিতে যাত্রীরা বাংলা কিউআরে ব্যক্তি থেকে ব্যক্তি পর্যায়ে লেনদেন সেবা চালু পোশাক কারখানা চালু রেখে জানমালের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ প্রধানমন্ত্রীর