28 C
আবহাওয়া
৩:২০ পূর্বাহ্ণ - অক্টোবর ১৭, ২০২৬
Bnanews24.com
Home » দেশ ভাগ হলেও দু’দেশের মানুষের মন ভাগ হয়নি: তথ্যমন্ত্রী

দেশ ভাগ হলেও দু’দেশের মানুষের মন ভাগ হয়নি: তথ্যমন্ত্রী

দেশ ভাগ হলেও দু’দেশের মানুষের মন ভাগ হয়নি: তথ্যমন্ত্রী

বিএনএ, কলকাতা (ভারত ) : ভারত সফররত বাংলাদেশ সরকারের তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, রাজনৈতিক সীমারেখায় বিভক্ত করলেও বাংলাদেশ-ভারত এই দু’দেশের মানুষের মনকে বিভক্ত করা যায়নি । দু’দেশের এই গভীর সম্পর্কের মধ্য দিয়ে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে এবং মাথা উঁচু করে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে পৃথিবীকে অবাক করে দিয়ে বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার পথে হাঁটছে।

শনিবার(৬ ফেব্রুয়ারী) বঙ্গবন্ধুর স্মৃতিবিজড়িত ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যাবার আগে দুপুরে প্রেসক্লাব কলকাতা চত্বরে বাংলাদেশের মুক্তিযুদ্ধে জীবন উৎসর্গকারী পশ্চিমবঙ্গের সাংবাদিক দীপক বন্দোপাধ্যায় ও সুরজিত ঘোষালের স্মৃতিফলক উন্মোচন কালে তিনি এ কথা বলেন।

মন্ত্রীর সফরসঙ্গী তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য সাইমুম সারওয়ার কমলসহ ভারতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার মোহম্মদ ইমরান, কলকাতা উপ-হাইকমিশনার তৌফিক হাসান, প্রেসক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর ও সচিব কিংশুক প্রামাণিক, বাংলাদেশ আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক আমিনুল ইসলাম, সফররত তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তারা ও অভিনয়শিল্পীসহ বিশিষ্টজনেরা এ অনুষ্ঠানে যোগ দেন।

প্রেসক্লাব কলকাতার সভাপতি স্নেহাশিস সুর বলেন, তৎকালীন শব্দসৈনিক সাংবাদিকরা না থাকলে ভারত জানতে পারত না কি অস্থিরতার মধ্য দিয়ে সেদিনের বাংলাদেশ দিন কাটিয়েছে। আর মুক্তিযুদ্ধে দু’জন নয়, সব মিলিয়ে ১৩ জন সাংবাদিক তাদের জীবন দিয়েছে, যা নিয়ে প্রেসক্লাব কলকাতার শতবার্ষিকীতে একটি পুস্তকও প্রকাশ হয়েছে।

পরে কলকাতার পিয়ারলেস হোটেলে ‘বাংলা ওয়ার্ল্ড ডট কম’ আয়োজিত আলোচনায় কলকাতা ও বোম্বে হাইকোর্টের সাবেক প্রধান বিচারপতি চিত্ততোষ মুখার্জিসহ অন্যদের সাথে মতবিনিময় করেন ড. হাছান মাহমুদ।

বিএনএ/ ওজি

 

Loading


শিরোনাম বিএনএ
বিশ্বব্যাংকের সঙ্গে চুক্তি করতে যাচ্ছে বাংলাদেশ: অর্থমন্ত্রী ঢাকা-কক্সবাজার রুটে যুক্ত হচ্ছে মহানগর এক্সপ্রেস, টিকিট বিক্রি শুরু রাজধানীর সড়ক দুর্ঘটনায় দুই নারী নিহত পরিবেশ রক্ষায় সবাইকে নিজ অবস্থান থেকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণে আহত ১ এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৫ মৃত্যু এলপিজি ব্যবসায়ীরা ধর্মঘট প্রত্যাহার না করলে আইনি ব্যবস্থা: জ্বালানিমন্ত্রী চীনের সাথে যৌথ বিনিয়োগে যেতে চায় বাংলাদেশ: অর্থমন্ত্রী যুক্তরাষ্ট্রে ড. ইউনূসকে হেনস্তার নিন্দা ও আইনি ব্যবস্থার নির্দেশ সরকারের