23 C
আবহাওয়া
৬:২৯ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে ছয়টি দোকান ভস্মীভূত

চট্টগ্রামে ছয়টি দোকান ভস্মীভূত

চট্টগ্রামে ছয়টি দোকান ভস্মীভূত

বিএনএ, চট্টগ্রাম : চট্টগ্রামে অগ্নিকাণ্ডে ছয়টি দোকান ভস্মীভূত হয়েছে। শুক্রবার (৫ ফেব্রুয়ারি) রাত পৌনে চারটার দিকে আনোয়ারা উপজেলার জয়কালী বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। আগুনে একটি সেলুন, দুটি প্রসাধনী দোকান, দুটি মুরগির দোকান ও একটি কাঁচা তরকারির দোকান পুড়ে গেছে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো. আজিজুর রহমান বলেন, রাত পৌনে চারটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে যায়। প্রায় দুই ঘণ্টার চেষ্টায় ভোর সোয়া ৫টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

প্রায় আড়াই লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় প্রায় ১০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তিনি জানিয়েছেন।

বিএনএ/আমিন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!