26 C
আবহাওয়া
২:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » মবের শিকার কোতোয়ালির সাবেক ওসি নেজাম!

মবের শিকার কোতোয়ালির সাবেক ওসি নেজাম!

মবের শিকার কোতোয়ালির সাবেক ওসি নেজাম!

বিএনএ, চট্টগ্রাম: চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের কোতোয়ালী থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নেজাম উদ্দীনকে ধরে পুলিশে সোপর্দ করলেন স্থানীয় জনতা। সোমবার (৬ জানুয়ারি) দুপুর আড়াইটার দিকে নগরের পাঁচলাইশ পাসপোর্ট অফিসের সামনে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে আঞ্চলিক পাসপোর্ট অফিসের সামনে আসে ওসি নেজাম উদ্দীন। এসময় বিক্ষুব্ধ স্থানীয় জনতা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে এবং কলার ধরে টেনেহিঁচড়ে পরনের শার্ট ছিঁড়ে ফেলা হয়। মহানগরের বিভিন্ন থানায় ওসি থাকাকালীন নির্যাতনের নানা অভিযোগ ছিল তার বিরুদ্ধে।

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোলাইমান বলেন, নেজাম উদ্দীনকে আমাদের হেফাজতে নেওয়া হয়েছে। পরে বিস্তারিত জানানো যাবে।

এদিকে, মোহাম্মদ নেজাম উদ্দীনকে আটক হওয়ার পর সংবাদ ছড়িয়ে পড়লে থানায় মানুষের ভিড় করতে শুরু করে। থানার সামনে স্থানীয় বিএনপির একাধিক নেতা নেজামের বিরুদ্ধে নানা স্লোগান দিতে থাকে। নেজামের নির্যাতনের শিকার একাধিক মানুষও ভিড় করছে।

নেজাম উদ্দিন সবশেষ সিআইডি কুমিল্লাতে দায়িত্ব পালন করেন। এর আগে নগরের কোতোয়ালী, বাকলিয়া, সদরঘাট থানায় ওসির দায়িত্ব পালন করেন।

বিএনএনিউজ/ বিএম

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী