24 C
আবহাওয়া
১:৪০ পূর্বাহ্ণ - নভেম্বর ৬, ২০২৬
Bnanews24.com
Home » ‘আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছিলেন প্রিন্স হ্যারি’

‘আফগানিস্তানে ২৫ জনকে হত্যা করেছিলেন প্রিন্স হ্যারি’

spare-prince harry

যুক্তরাজ্যের বর্তমান রাজার পুত্র প্রিন্স হ্যারি প্রকাশিতব্য গ্রন্থ ‘স্পেয়ার’-এ লিখেছেন যে আফগানিস্তানে অ্যাপাচি হেলিকপ্টারের পাইলট হিসেবে দায়িত্ব পালনের সময় তিনি ২৫ জনকে হত্যা করেন।

এ তথ্য প্রকাশ করেছে ডেইলি টেলিগ্রাফ।  ৩৮ বছর বয়স্ক প্রিন্স হ্যারি ১০ বছর ব্রিটিশ সেনাবাহিনীতে চাকরি করেন।  তিনি ক্যাপ্টেন মর্যাদায় উন্নীত হয়েছিলেন।

প্রিন্স হ্যারি তালেবানের বিরুদ্ধে দু’দফায় দায়িত্ব পালন করেছিলেন। ২০০৭-২০০৮ সময়কালে বিমান হামলার নির্দেশদানকারী এয়ার-কন্ট্রোলার হিসেবে এবং ২০১২-২০১৩ সময়কালে অ্যাটাক হেলিকপ্টারের পাইলট হিসেবে কাজ করেন তিনি।

বইতে তিনি উল্লেখ করেন, তিনি পাইলট হিসেবে ছয়টি মিশনে অংশ গ্রহণ করে ‘মানুষের জীবন’ নিয়েছিলেন।

সেনাবাহিনীর সাবেক ক্যাপ্টেন হ্যারি বলেন, তিনি এ কাজের জন্য গর্বিতও নন, লজ্জিতও নন। বরং তিনি টার্গেটগুলোকে নির্মূল করাকে দাবার বোর্ড থেকে ‘দাবার ঘুঁটি’ সরানোর কাজ হিসেবে বিবেচনা করেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’! মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটদের সিনেটের নিয়ন্ত্রণ নিশ্চিত জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধানমন্ত্রী আজ থেকে আগামী ৪দিন গ্যাসের চাপ কম থাকবে