24 C
আবহাওয়া
৩:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি নেতা আসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন

বিএনপি নেতা আসলামসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠন


বিএনএ, ঢাকা 🙁 আদালত প্রতিবেদক): দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা একটি মামলায় বিএনপির কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব আসলাম চৌধুরীসহ চারজনের বিরুদ্ধে আদালতে অভিযোগ গঠন হয়েছে।

বৃহস্পতিবার (৬ জানুয়ারি) চট্টগ্রাম বিভাগীয় বিশেষ জজ মুন্সি আবদুল মজিদ শুনানি শেষে এ আদেশ দেন। এর মধ্য দিয়ে ২০১৬ সালে দায়ের হওয়া মামলাটির বিচারিক কার্যক্রম শুরু হল।

মামলার অন্য আসামিরা হলেন- আসলাম চৌধুরীর স্ত্রী জামিলা নাজনীন মাওলা, আসলাম চৌধুরীর দুই ভাই জসিম উদ্দিন চৌধুরী ও আমজাদ হোসেন চৌধুরী।

২০১৬ সালের ১৬ জুলাই এবি ব্যাংকের ঋণ আত্মসাতের অভিযোগে বিএনপি নেতা আসলাম চৌধুরী ও ব্যাংকটির এমডিসহ ছয়জনের বিরুদ্ধে মামলা করা হয়। ওই মামলার এজাহারে বলা হয়, আসলাম চৌধুরীর পারিবারিক মালিকানাধীন রাইজিং স্টিল লিমিটেড পুরাতন জাহাজ কেনার জন্য ২০১১ থেকে ২০১৩ সাল পর্যন্ত বিভিন্ন সময়ে তিনটি ঋণপত্রের (এলসি) বিপরীতে এবি ব্যাংকের চট্টগ্রামের আগ্রাবাদ শাখা থেকে ৩২৫ কোটি ৭৬ লাখ ৩০ হাজার ৯৫৫ টাকা ঋণ নিয়ে তা পরিশোধ করেননি। রাইজিং স্টিল লিমিটেড ওই শাখায় প্রথম এলসি খোলে ২০০৮ সালে। দুই বছর পর প্রতিষ্ঠানটি ৪০ কোটি ৯৫ লাখ ৬৩ হাজার টাকা দামে পুরনো জাহাজ আমদানি করে তা বিক্রি করলেও ব্যাংকের ঋণ পুরোটা পরিশোধ করেনি।

২০১৬ সালে দিল্লি ও আগ্রার তাজমহল এলাকায় ইসরায়েলের সেন্টার ফর ইন্টারন্যাশনাল ডিপ্লোমেসি অ্যান্ড অ্যাডভোকেসির প্রধান লিকুদ পার্টির নেতা মেন্দি এন সাফাদির সঙ্গে আসলাম চৌধুরীর বিভিন্ন অনুষ্ঠানে দেখা-সাক্ষাতের বেশকিছু ছবি প্রকাশ হয়। এ ঘটনায় দেশ-বিদেশে তোলপাড় সৃষ্টি হয়। এরপর একই বছরের ১৫ মে সন্ধ্যায় রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা থেকে আসলাম চৌধুরীকে গ্রেফতার করে মহানগর গোয়েন্দা পুলিশ (উত্তর)। তখন থেকে কারাগারে রয়েছেন তিনি।

বিএনএ নিউজ/ এসবি,ওজি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী