28 C
আবহাওয়া
১০:৪২ অপরাহ্ণ - অক্টোবর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » চট্টগ্রামে তিন ইটভাটা উচ্ছেদ

চট্টগ্রামে তিন ইটভাটা উচ্ছেদ

চট্টগ্রামে তিন ইটভাটা উচ্ছেদ

বিএনএ,চট্টগ্রাম: পরিবেশগত ছাড়পত্র ও জেলা প্রশাসনের লাইসেন্স ছাড়া ইট পোড়ানোর অবৈধ তিনটি ইটভাটা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। একসঙ্গে এসব ইটভাটার মালিককে ৩ লাখ টাকা জরিমানাসহ ২৫ লাখ টাকার ইট ধ্বংস করা হয় ।

বুধবার (৬ জানুয়ারি) চট্টগ্রামের সাতকানিয়ায় সকাল থেকে বিকেল পাঁচটা পযর্ন্ত অভিযানে এসব ইটভাটা উচ্ছেদ করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস এম আলমগীর।

উচ্ছেদ করা ইটভাটাগুলো হলো- সাতকানিয়ার কেওচিয়া তেমুহনী এলাকার মেসার্স শাহজালাল ব্রিকস, মেসার্স সেভেন স্টার ব্রিকস ও মেসার্স নুর হোসেন ব্রিকস। এদের মধ্যে মেসার্স নুর হোসেন ব্রিকসকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

পরিবেশ অধিদফতর চট্টগ্রাম জেলার উপ-পরিচালক জমির উদ্দিন জানান, পরিবেশগত ছাড়পত্রবিহীন ও ইট পোড়ানোর লাইসেন্সবিহীন অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে বুধবার সাতকানিয়ায় তিনটি ইটভাটা উচ্ছেদ করা হয়েছে। একটি ইটভাটাকে ২ লাখ টাকা জরিমানা করা হয়েছে। এসব ইটভাটার ২৫ লাখ কাঁচা ইট ধ্বংস করা হয়েছে।

বিএনএনিউজ/মনির

Loading


শিরোনাম বিএনএ
ইশরাককে মন্ত্রিসভা থেকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর লুই আই কানের মাস্টার প্ল্যানে শেরেবাংলা নগরে হবে নতুন সচিবালয় জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম চট্টগ্রাম ইউনিটের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত পরিকল্পনা ও সদিচ্ছায় পরিচ্ছন্ন-পরিবেশবান্ধব এলাকা গড়ে তোলা সম্ভব: প্রধানমন্ত্রী সাবেক বিমানবাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান গ্রেপ্তার খাইবার পাখতুনখাওয়ায় আরও আগেই কেন্দ্রীয় সরকারের হস্তক্ষেপ করা উচিত ছিল: নওয়াজ সাংবাদিক আলিফ হত্যার প্রধান সন্দেহভাজন গ্রেপ্তার ছাগলনাইয়ায় ছাত্রদলের উদ্যোগে এসএসসি উত্তীর্ণ কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা এবার ইবনে সিনা ফার্মাসিউটিক্যালের কারখানায় আগুন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের দায়িত্ব পুনর্বণ্টন: কে পেলেন কোন দপ্তর