23 C
আবহাওয়া
১:৪৭ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » গাজায় স্কুলে ইসরাইলি হামলায় নিহত অন্তত ৫০

গাজায় স্কুলে ইসরাইলি হামলায় নিহত অন্তত ৫০

গাজায় ইসরায়েলি হামলা, ৪ লাখের বেশি লোক বাস্তুচ্যুত

বিশ্বডেস্ক : ফিলিস্তিন-ইসরাইল যুদ্ধে অবরুদ্ধ গাজা ভূখণ্ডে ২টি স্কুলে ইসরাইলি হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছে। দখলদার ইসরাইলী সেনা বাহিনীর ব্যাপক বোমা হামলায় গৃহহীন ফিলিস্তিনি নারী,শিশুরা স্কুলগুলোতে আশ্রয় নিয়েছিলেন।

ফিলিস্তিনি সরকারি বার্তা সংস্থা ওয়াফা জানিয়েছে, সোমবার গাজা উপত্যকার উত্তরে দারাজ এলাকায় দুটি স্কুলে ইসরাইলি বিমান হামলায় কমপক্ষে ৫০ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা সেখানে আশ্রয় নিয়েছিল।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, গত ৭ অক্টোবর থেকে অবরুদ্ধ উপত্যকায় ইসরাইলি বিমান ও আর্টিলারি হামলায় কমপক্ষে ১৫ হাজার ৮৯৯ জন ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের মধ্যে ৭০ শতাংশই নারী বা ১৮ বছরের কম বয়সী শিশু-কিশোর। এছাড়া আরও হাজার হাজার মানুষ নিখোঁজ রয়েছেন।

আরও পড়ুন : ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মালিক আর নেই

বিএনএ,এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা