23 C
আবহাওয়া
১:৫৩ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মালিক আর নেই

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা. মালিক আর নেই

National Professor Brig. (Rtd.) Abdul Malik

বিএনএ, ঢাকা: ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা, প্রথিতযশা হৃদ্‌রোগ বিশেষজ্ঞ, জাতীয় অধ্যাপক ব্রিগেডিয়ার (অব.) ডা.আব্দুল মালিক (৯৪) আর নেই। মঙ্গলবার (৫ ডিসেম্বর ২০২৩) সকাল ৯টা ৪০ মিনিটে বার্ধক্যজনিত কারণে তিনি ইন্তেকাল করেন(ইন্না-লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা গেছেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। তার এক কন্যা ডাক্তার ফজিলাতুন্নেছা মালিক ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতাল এন্ড রিসার্চ ইন্সটিটিউটের কার্ডিলজি বিভাগের অধ্যাপক।

ন্যাশনাল হার্ট ফাউন্ডেশনের সহকারী পরিচালক (জনসংযোগ) শাহাজাদী সুলতানা ডলি জানান, ডা. আব্দুল মালিক ২০০৪ সালে স্বাধীনতা পদক পুরস্কার ও ২০০৬ সালে জাতীয় অধ্যাপক নির্বাচিত হন।

ডা.আব্দুল মালিক ১৯২৯ সালের ১ ডিসেম্বর সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার কুচাই ইউনিয়নের পশ্চিমভাগ গ্রামে জন্মগ্রহণ করেন। তিনি ১৯৪৯ সালে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন। সেখান থেকে ১৯৫৪ সালে এমবিবিএস ডিগ্রী অর্জন করেন।

১৯৫৮ সালে তিনি সিএমএইচ (সম্মিলিত সামরিক হাসপাতাল) পেশোয়ারে যোগদান করেন। পরে লন্ডন থেকে এমআরসিপি ডিগ্রী এবং কার্ডিওলজিতে উচ্চতর প্রশিক্ষণ গ্রহণ করেন।

বিএনএনিউজ২৪,জিএন

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা