30 C
আবহাওয়া
১০:৫৪ পূর্বাহ্ণ - অক্টোবর ২৯, ২০২৬
Bnanews24.com
Home » ওমিক্রন মোকাবেলায় দেশের সব হাসপাতাল প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

ওমিক্রন মোকাবেলায় দেশের সব হাসপাতাল প্রস্তুত: স্বাস্থ্যমন্ত্রী

আগামি মাসে ২ কোটি মানুষকে টিকা দেয়া হবে: স্বাস্থ্যমন্ত্রী

বিএনএ, সাভার : দেশ ভাল আছে, নিরাপদে আছে। ওমিক্রন মোকাবেলায় দেশের সব হাসপাতাল প্রস্তুত রয়েছে। এই মূহুর্তে লকডাউন দেয়ার কোন চিন্তা-ভাবনা নেই বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপন।

রোববার (০৫ ডিসেম্বর) দুপুরে সাভারের থানা রোড এলাকায় নির্মাণাধীন বাংলাদেশ ইন্সটিটিউট অব হেলথ ম্যানেজমেন্ট (বিআইএইচএম) পরিদর্শন শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি একথা বলেন।

এসময় স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক স্বপন বলেন, ওমিক্রন নিয়ে আন্তঃমন্ত্রণালয় সভা হয়েছে। সেই সভা থেকে অনেকগুলো সিদ্ধান্ত হয়েছে। তার মধ্যে একটি হচ্ছে আফ্রিকা, সাউথ আফ্রিকা এবং ওমিক্রন আক্রান্ত দেশ থেকে যারা আসবে তাদের ৪৮ ঘন্টা আগে করোনা পরীক্ষা করে দেশে আসতে হবে। এদেশে আসার পর তাদের ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে।

মন্ত্রী অরো জানান, সীমান্তেও আমাদের পরীক্ষা জোরদার করেছি। ঢাকায় অনেকগলো হাসপাতালে কোয়ারেন্টাইন সেন্টার করার নির্দেশনা প্রদান করা হয়েছে। যারা বিদেশ থেকে আসবেন তারা নিজ খরচে এসব সেন্টারে কোয়ারেন্টাইনে থাকতে পারবেন। তার বাইরেও আমরা ব্যবস্থা গ্রহণ করেছি। এয়ারপোর্টে স্ক্রিনিং ব্যবস্থা জোরদার করা হয়েছে। ল্যাবটি অনেক বড় করা হয়েছে। আগে ২ হাজার স্কোয়ার ফিটের ল্যাব ছিল। এখন ৩০ হাজার স্কোয়ার ফিটের ল্যাব করা হয়েছে। দেশের সকল হাসপাতাল এবং আইসিও প্রস্তুত রাখা হয়েছে। দেশের সকল জেলা ও উপজেলার হাসপাতালে চিঠি দিয়ে প্রস্তুতি গ্রহণ করার নির্দেশনা দেয়া হয়েছে। ৮ হাজার নার্স ও ৪ হাজার নতুন ডাক্তার নিয়োগ দেয়া হয়েছে। টিকা কর্মসূচী বেগবান করা হয়েছে। ৭ কোটি প্রথম ডোজ টিকা দেয়া হয়েছে। প্রায় ৪ কোটির কাছাকাছি ২য় ডোজ টিকা দেয়া হয়েছে। ওমিক্রনকে প্রতিরোধ করতে হলে টিকা নিতে হবে। মাস্ক পরতে হবে। স্বাস্থ্য বিধি মানতে হবে। এবং যারা বিদেশে বিশেষ করে আফ্রিকায় আছেন তাদেরকে আহ্বান করবো তারা এ মূহুর্তে দেশে না আসলে ভাল হয়। দেশকে নিরাপদে রাখতে হবে। তারা যেখানে আছে সেখানেই থাকেন দেশকে নিরাপদে রাখেন।

মন্ত্রীর সাথে এ সময় দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব লোকমান হোসেনসহ উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বিএনএ/ ইমরান খান, ওজি

Loading


শিরোনাম বিএনএ
বাংলাদেশ-জাপান ছয় সহযোগিতা চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলার ঋণ প্রতিশ্রুতি আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা হবে একই প্রশ্নপত্রে: শিক্ষামন্ত্রী স্পেনে দুই ট্রেনের সংঘর্ষে নিহত অন্তত ৪৬ ইবিএইচ-এ লায়ন্স ক্লাব ডায়মন্ড সিটির হুইলচেয়ার প্রদান মালয়েশিয়াগামী কর্মীদের মেডিক্যাল শুরু ৩১ অক্টোবর যুক্তরাষ্ট্রে নির্বাচনে ভোট দেওয়ায় বাংলাদেশি যুবকের বিরুদ্ধে মামলা ভারতের উপকূলে আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’ গণতান্ত্রিক মূল্যবোধের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের অঙ্গীকারের প্রশংসা করলেন তাকাইচি ডেঙ্গুতে একদিনে সর্বোচ্চ ১১ মৃত্যু খুলনায় যুবদল নেতা গুলিবিদ্ধ