22 C
আবহাওয়া
১০:২৮ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহিদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ

উপদেষ্টা নাহিদ ইসলামের সঙ্গে শহিদ আবু সাঈদের পরিবারের সাক্ষাৎ

সাক্ষাৎ

ঢাকা : তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোঃ নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করেছেন বৈষম্যবিরোধী আন্দোলনে শহিদ আবু সাঈদের পরিবার। মঙ্গলবার(৫ নভেম্বর) দুপুরে তথ্য ও সস্প্রচার মন্ত্রণালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

উপদেষ্টা নাহিদ ইসলাম শহিদ আবু সাঈদের পরিবারের খোঁজখবর নেন এবং সরকারের পক্ষ থেকে শহিদ আবু সাঈদের পরিবারের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। শহিদ আবু সাঈদের পরিবারের সদস্যরা শহিদ আবু সাঈদের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার জন্য সরকারের সহযোগিতা কামনা করেন।

উপদেষ্টা নাহিদ ইসলাম ‘শহিদ আবু সাঈদ ফাউন্ডেন’ প্রতিষ্ঠায় সরকারের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা প্রদানের আশ্বাস দেন। এ সময় শহিদ আবু সাঈদের বড়ো ভাই রমজান আলী, আবু হোসেনসহ পরিবারের অন্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
বিএনএনিউজ২৪, এসজিএন

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!