25 C
আবহাওয়া
৮:৪০ অপরাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » বিএনপি নেত্রী সাবিরা সুলতানা মুন্নি গ্রেফতার

বিএনপি নেত্রী সাবিরা সুলতানা মুন্নি গ্রেফতার


বিএনএ যশোরঃ নাশকতা মামলায় বিএনপির কেন্দ্রীয় কমিটির নির্বাহী সদস্য সাবিরা সুলতানা মুন্নি (৪৭) কে গ্রেফতার করেছে র‌্যাব। শুক্রবার (৫ নভেম্বর) রাত দুই ২ টার সময় যশোরের জেল রোড এলাকার একটি বাসা থেকে তাকে আটক করা হয়। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন যশোর-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন। আটক সাবিরা সুলতানা মুন্নি যশোরের ঝিকরগাছা উপজেলার কীর্তিপুর ৫ নম্বর ওয়ার্ডের মৃত বিএনপি নেতা নাজমুল ইসলামের স্ত্রী। তিনি ঝিকরগাছা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান এবং বর্তমান বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য।
যশোর র‌্যাব-৬ এর কোম্পানি অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন জানান, গত ৩১ অক্টোবর সাবিরা সুলতানা মুন্নির নেতৃত্বে ৪০-৫০ জন দুষ্কৃতকারীরা নাশকতা সৃষ্টির উদ্দেশ্যে ঝিকরগাছার কৃত্তিপুর তিন রাস্তার মোড়ে (ট্রাক টার্মিনাল) ককটেল বিস্ফোরণ ঘটায়। উক্ত নাশকতা সৃষ্টির অপরাধে সাবিরা সুলতানা মুন্নির বিরুদ্ধে যশোরের ঝিকরগাছা থানায় একটি নাশকতা মামলা রুজু হয়। এছাড়াও তার বিরুদ্ধে ঝিকরগাছা থানায় আরো ২ টি বিস্ফোরক আইনে মামলা রয়েছে। এসব মামলায় আসামি হওয়ায় তাকে আটক করে পরবর্তীতে ঝিকরগাছা থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান ওই র‌্যাব কর্মকর্তা।
বিএনএ/ মোঃ সোহাগ হোসেন, ওজি

Loading


শিরোনাম বিএনএ
আফগানিস্তানে স্কুলের কাছে বিস্ফোরণে নিহত ৭ শিক্ষার্থী শিক্ষা প্রতিষ্ঠানকে গোষ্ঠীদ্বন্দ্ব ও ব্যক্তিস্বার্থের ঊর্ধ্বে রাখার আহ্বান প্রধানমন্ত্রীর হাম উপসর্গে আরও ৭ জনের মৃত্যু চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত