31 C
আবহাওয়া
৩:০২ অপরাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ব্যাংককের পথে রওশন

ব্যাংককের পথে রওশন

ব্যাংককের পথে রওশন

বিএনএ, ঢাকা: উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ডের ব্যাংকক নিয়ে যাওয়া হচ্ছে  জাতীয় সংসদের প্রধান বিরোধী দলীয় নেতা রওশন এরশাদকে।

শুক্রবার (৫ নভেম্বর) রংপুর-৩ আসনের সংসদ সদস্য রাহগিব মাহি সাদ এরশাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্যটি জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়,উন্নত চিকিৎসার জন্য থাইল্যান্ড যাচ্ছেন বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। শুক্রবার বিকাল ৫টায় এয়ার অ্যাম্বুলেন্সে চেপে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করবেন তিনি।

এবার ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা নেবেন রওশন এরশাদ। এ সময় তার দ্রুত সুস্থতার জন্য দলের পক্ষ থেকে দেশবাসীর কাছে দোয়া কামনা করা হয়।

বিএনএ/ওজি

Loading


শিরোনাম বিএনএ
শেখ হাসিনাকে ফেরাতে আইনগত প্রক্রিয়ায় আছি : আইনমন্ত্রী ছয় গ্রাম পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় রেল-সড়ক অবরোধ ইসরায়েলে নতুন সরকার গঠনের দায়িত্ব পেলেন আইজেনকট আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী