21 C
আবহাওয়া
৮:৩৮ পূর্বাহ্ণ - নভেম্বর ১১, ২০২৬
Bnanews24.com
Home » আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি

আমিরাতে ৬৬ কোটি টাকার লটারি জিতলেন বাংলাদেশি


বিএনএ, ঢাকা: সংযুক্ত আরব আমিরাতে লটারি জিতল বাংলাদেশি প্রবাসী টেক্সী চালক নুর নবী সরদার। যার মূল্য  ২০ মিলিয়ন দিরহাম। যা বাংলাদেশি অর্থে ৬৬ কোটি টাকার কিছু বেশি।

খালিজ টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আবুধাবিতে সেপ্টেম্বর মাসের গ্রান্ড প্রাইজের ড্র হয়েছে শুক্রবার। আর তাতেই ভাগ্যের চাকা ঘুরেছে ৪৪ বছর বয়সী এ প্রবাসীর।

২০০৯ সালে আরব আমিরাত যান হারুন। ১৫ বছর ধরে শারজায় থাকছেন। সেখানে ট্যাক্সি চালান। প্রতি মাসেই আবুধাবির বিগ টিকেট লটারি কেটে আসছিলেন তিনি। অবশেষে এতদিন পর সেই ভাগ্য খুলল ।

ওই বাংলাদেশি ছাড়াও ‘বিগ টিকেট’ লটারিতে ভারত, বাংলাদেশ ও পাকিস্তানের চারজন প্রত্যেকে ৫০ হাজার দিরহাম করে জিতেছেন।

শারজাহতে প্রবাসী আরেক বাংলাদেশি রেঞ্জ রোভার ভেলার গাড়ি জিতেছেন। ‘বিগ উইন কনটেস্ট’ এ ভারত ও বাংলাদেশের চারজন প্রবাসী দেড় লাখ দিরহাম, ১ লাখ ১০ হাজার দিরহাম ও ৮৫ হাজার দিরহাম জিতেছেন।

বিএনএ/ ওজি

Loading


শিরোনাম বিএনএ