22 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » শাহজালালে ১০ কোটি টাকার স্বর্ণ জব্দ

শাহজালালে ১০ কোটি টাকার স্বর্ণ জব্দ

শাহজালালে ১০ কোটি টাকার স্বর্ণ জব্দ

বিএনএ ঢাকা: হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে বিপুল পরিমাণ স্বর্ণ জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর। মঙ্গলবার (৫ অক্টোবর) রাতে এসব স্বর্ণ জব্দ করা হয়েছে। বিমানবন্দরে অবতরণ করা বিমানের ফ্লাইটটি সংযুক্ত আরব আমিরাতের দুবাই থেকে এসেছিল।

কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর সূত্রে জানা গেছে, অধিদফতরের সহকারী পরিচালক আবু হানিফ মোহাম্মদ আবদুল আহাদের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়। জব্দকৃত ১২০টি স্বর্ণের বারের ওজন প্রায় ১৩.৯২ কেজি, যার  আনুমানিক বাজার মূল্য ১০ কোটি টাকা হতে পারে।

বুধবার (৬ অক্টোবর) বেলা ১১টায় বিমানবন্দরে সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘটনার বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদফতর।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!