22 C
আবহাওয়া
৭:৫০ পূর্বাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

গাজীপুরে নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

বিএনএ, গাজীপুর : গাজীপুর মহানগরীর টঙ্গীর পশ্চিম থানারকাঠালদিয়া এলাকা থেকে সামিয়া সুলতানা (২০) নামে এক নববধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধার করা হয়।  ১৯ দিন আগে তার বিয়ে হয়েছিল।

নিহত নববধূ সামিয়া গাজীপুরের কালীগঞ্জ উপজেলার রাসুরা এলাকার মোঃ বিল্লাল শেখের মেয়ে।

মঙ্গলবার সন্ধ্যায় গণমাধ্যমকে  এ তথ্য নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার উপপরিদর্শক কায়সার হাসান ফারুক।

তিনি  জানান,গত ১৭ সেপ্টেম্বর টঙ্গীর পশ্চিম থানার কাঠালদিয়া এলাকার কবির হোসেনের সঙ্গে পারিবারিকভাবে সামিয়া সুলতানার বিয়ে হয় হয়। বিয়ের পর থেকে স্বামী-স্ত্রীর বনিবনা হচ্ছিল না।

তিনি আরো বলেন, আজ মঙ্গলবার সকালে স্বামী কাজে চলে যাওয়ার পর সকাল ৮টার দিকে সামিয়া সুলতানার কক্ষে যান তার শাশুড়ি। সাড়াশব্দ না পেয়ে স্বজনদের নিয়ে জানালা দিয়ে গলায় ওড়না পেঁচানো ঝুলন্ত মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।

বিএনএনিউজ/এম. এস. রুকন/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী ছাত্রদের ‘রাজাকারের বাচ্চা’ বলা সেই আখতারুজ্জামান এখন জামায়াতের ‘হিরো’!