34 C
আবহাওয়া
৬:৪৯ অপরাহ্ণ - মে ৩১, ২০২৬
Bnanews24.com
Home » সেপ্টেম্বরের ৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ কোটি ডলার

সেপ্টেম্বরের ৩ দিনে রেমিট্যান্স এলো ৩৪ কোটি ডলার

রেমিট্যান্সের ডলার ১০৮

বিএনএ, ঢাকা : চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম তিন দিনে বাংলাদেশে ৩৪ কোটি ৩০ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে, যা প্রতিদিন গড়ে ১১ কোটি ৪৩ লাখ ডলার। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য জানিয়েছেন।

আরিফ হোসেন জানান, গত বছরের একই সময়ের তুলনায় রেমিট্যান্স প্রবাহ ১১.৬০ শতাংশ বেড়েছে। গত বছর এই সময়ে রেমিট্যান্স এসেছিল ৩০ কোটি ৭০ লাখ ডলার। তিনি আরও বলেন, ৩ সেপ্টেম্বর একদিনেই প্রবাসীরা দেশে ১৪ কোটি ৫০ লাখ ডলার পাঠিয়েছেন, যা চলতি মাসে রেমিট্যান্স প্রবাহে বড় ধরনের অবদান রেখেছে।

চলতি অর্থবছরের জুলাই থেকে ৩ সেপ্টেম্বর পর্যন্ত মোট রেমিট্যান্সের পরিমাণ দাঁড়িয়েছে ৫২৪ কোটি ২০ লাখ ডলারে, যা গত বছরের একই সময়ের তুলনায় ১৭.৯০ শতাংশ বেশি। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, সদ্যসমাপ্ত আগস্ট মাসে দেশে ২৪২ কোটি ১৮ লাখ ৯০ হাজার ডলার এবং জুলাই মাসে ২৪৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স এসেছিল।

উল্লেখ্য, ২০২৪-২৫ অর্থবছরে প্রবাসীরা মোট ৩০.৩২ বিলিয়ন (৩ হাজার ৩২ কোটি ৮০ লাখ) মার্কিন ডলার রেমিট্যান্স পাঠিয়েছেন, যা বাংলাদেশের ইতিহাসে কোনো একক অর্থবছরে সর্বোচ্চ রেমিট্যান্স আয়ের রেকর্ড।

বিএনএনিউজ/এইচ.এম।

Loading


শিরোনাম বিএনএ
হাম উপসর্গে আরও ২ জনের মৃত্যু সোমবার প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের সংবাদ সম্মেলন সন্ত্রাসমুক্ত হবে জঙ্গল সলিমপুর, এখনই কাউকে উচ্ছেদ করা হবে না : স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার খুলছে অফিস-আদালত ও ব্যাংক মানিকগঞ্জে ভাবী ও ভাতিজাকে কুপিয়ে হত্যা করেছে দেবর ফেসবুক-ইনস্টাগ্রামে আসছে সাবস্ক্রিপশন, ব্যবহার করতে গুনতে হবে টাকা কুমিল্লা জেলা পরিষদ থেকে আসিফ ১৫ ও হাসনাত ১০ কোটি টাকা নিয়েছেন: জেলা পরিষদ প্রশাসক চট্টগ্রাম প্রেস ক্লাবে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকী পালিত জিয়াউর রহমানের আদর্শে দেশ গঠনের শপথ নেওয়ার আহ্বান প্রধানমন্ত্রীর হামের উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু