27 C
আবহাওয়া
১০:৪৭ অপরাহ্ণ - নভেম্বর ৭, ২০২৬
Bnanews24.com
Home » দেশে ফিরলেন খন্দকার মোশাররফ

দেশে ফিরলেন খন্দকার মোশাররফ


বিএনএ, ঢাকা: সিঙ্গাপুরে দুই মাস চিকিৎসা শেষে দেশে ফিরেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন। তার সঙ্গে ফিরেছেন স্ত্রী বিলকিস আখতার, দুই ছেলে খন্দকার মাহবুবু হোসেন ও খন্দকার মারুফ হোসেনও।

মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) বাংলাদেশ বিমানের বিজি ৫৮৫ ফ্লাইটে সন্ধ্যা ৬ টা ৪৫ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান তিনি। প্রায় ১ ঘণ্টা ইমিগ্রেশন শেষে বাইরে বেরিয়ে আসেন বিএনপির এই সিনিয়র নেতা।

নেতাকর্মীদের উদ্দেশ্যে খন্দকার মোশাররফ হোসেন বলেন, ‘আমরা সুস্থতার জন্য দেশ-বিদেশে অবস্থানরত বাংলাদেশিরা দোয়া করেছেন আমি তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আল্লাহর অশেষ রহমতে আমি সুস্থ হয়ে দেশে আপনাদের কাছে ফিরে আসতে পেরেছি। এ জন্য আল্লাহর কাছে শুকরিয়া জ্ঞাপন করছি। আমার জন্য সবাই দোয়া করবেন।’

উল্লেখ্য, ড. খন্দকার মোশাররফ হোসেন গত ১৭ জুন অসুস্থ হলে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য তিনি ২৭ জুন সিঙ্গাপুরে যান এবং সিঙ্গাপুর ন্যাশনাল ইউনিভার্সিটি হসপিটালে চিকিৎসা নেন। সেখানে তার মস্তিস্কে রেডিওথেরাপি দেওয়া হয়।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী