22 C
আবহাওয়া
১২:৩০ পূর্বাহ্ণ - নভেম্বর ২৮, ২০২৬
Bnanews24.com
Home » জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা মঙ্গলবার

জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের পরীক্ষা মঙ্গলবার

বজাতীয় বিশ্ববিদ্যালয়ে

বিএনএ, ঢাকা: জাতীয় বিশ্ববিদ্যালয়ের (এনইউ) অধীনে ২০২০ সালের ডিগ্রি পাস ও সার্টিফিকেট কোর্স ৩য় বর্ষ পরীক্ষা মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) থেকে সারাদেশে একযোগে শুরু হবে। এ পরীক্ষা ১৯ জুলাই প্রকাশিত সংশোধিত সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। যা ১৯ অক্টোবর শেষ হবে।

সোমবার (৫ সেপ্টেম্বর) জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে আরও জানানো হয়, সারাদেশে একযোগে এ পরীক্ষা শুরু হবে দুপুর দেড়টা থেকে। পরীক্ষা শেষ হবে আগামী ১৯ অক্টোবর। সারাদেশে ৭১১টি কেন্দ্রে এক হাজার ৮৭৯টি কলেজের প্রায় দুই লাখ পরীক্ষার্থী এতে অংশ নেবে।

পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য বিশ্ববিদ্যালয়ের গাজীপুর ক্যাম্পাসে কন্ট্রোল রুম খোলা হয়েছে। জরুরি প্রয়োজনে সবাই ০২-৯৯৬৬৯১৫১৭ ও ০২-৯৯৬৬৯১৫৩৮ নম্বরে যোগাযোগ করতে পারবে।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
চাঁদাবাজদের বিএনপিতে রাজনীতি করার অধিকার নেই: আইনমন্ত্রী টুঙ্গিপাড়া থানায় ভাঙচুর-অগ্নিসংযোগের ঘটনায় ৮ হাজার ২৬ জনের বিরুদ্ধে মামলা প্রাণিসম্পদ খাতকে প্রধান রপ্তানিমুখী শিল্পে রূপান্তরে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী ‘খুন হওয়া’ সাবেক সংসদ সদস্য আনারের মেয়ে ডরিন আটক বিনা খরচে মালয়েশিয়ায় যাচ্ছেন ১১২ কর্মী বাংলাদেশসহ ১৪ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ চাঁপাইনবাবগঞ্জে ককটেল তৈরির সময় বিস্ফোরণে কৃষক লীগ নেতা নিহত লামায় ধসে পড়ল বেইলি সেতু, যোগাযোগ বিচ্ছিন্ন দুই ইউনিয়ন সাত জেলায় নতুন পুলিশ সুপার ১৯ মামলার ডাকাত সর্দার তৌহিদ আবার পুলিশের জালে, সম্পদ খুঁজছে সিআইডি