23 C
আবহাওয়া
২:১০ পূর্বাহ্ণ - নভেম্বর ১৮, ২০২৬
Bnanews24.com
Home » কাশিমপুর কারাগারে দুই বন্দির মৃত্যু

কাশিমপুর কারাগারে দুই বন্দির মৃত্যু

কাশিমপুর কারাগারে দুই বন্দির মৃত্যু

বিএনএ, গাজীপুর: গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় হাইসিকিউরিটি কারাগারে অসুস্থ জনিত কারণে দুই বন্দির মৃত্যু হয়েছে। সোমবার (৫ সেপ্টেম্বর) সকালে ওই দুই বন্দির মৃত্যু হয়েছে বলে জানিয়েছে কারা কর্তৃপক্ষ। কেন্দ্রীয় কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান হাজতিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

তারা হলেন— ময়মনসিংহ জেলার মুক্তাগাছা থানার নামা মহিষ তারা গ্রামের সুরুজ আলীর ছেলে আবু বক্কর সিদ্দিক (৬২) ও মাদারীপুরের শিবপুর থানার চরজানাজা গ্রামের লাল মিয়ার ছেলে খোকন ব্যাপারী (৪২)।

কারাগারের ডেপুটি জেলার দেলোয়ার জাহান জানান, সোমবার সকালে বন্দি আবু বকর সিদ্দিক কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে দ্রুত তাকে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। হাসপাতালের চিকিৎসক পৌনে ১১টার দিকে তাকে মৃত ঘোষণা করেন। তিনি মুক্তগাছা থানার একটি মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দি ছিলেন।

অপরদিকে একই কারাগারে বন্দি খোকন বেপারী সকাল ৮টার দিকে কারা অভ্যন্তরে অসুস্থ হয়ে পড়লে তাকেও একই হাসপাতালে পাঠানো হয়। হাসপাতালের চিকিসক সকাল ৯টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

খোকন ব্যাপারী মাদকসহ ৫টি মামলায় কারাগারে বন্দি ছিলেন। তাকে ২০১৫ সালের ১০ মার্চ কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ থেকে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে স্থানান্তর করা হয়। তার হাজতি নং-৭০৯/১৫।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ
অনিবন্ধিত অনলাইন পোর্টালের বিরুদ্ধে ধাপে ধাপে ব্যবস্থা নেওয়া হবে: তথ্য উপদেষ্টা বগুড়ায় ট্রাকচাপায় দুই ইউপি সদস্য নিহত প্রান্তিক জনগোষ্ঠীর সাশ্রয়ী ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য: প্রতিমন্ত্রী ... ডিএসসিসির সাবেক মেয়র সাঈদ খোকনকে ডিবির কাছে হস্তান্তর রামিসা হত্যা: হাইকোর্টে সোহেলের মৃত্যুদণ্ড বহাল  ২৭ মাস পর খুলল বঙ্গবন্ধুর সমাধি ও আ.লীগ কার্যালয়! রামিসা হত্যা ও ধর্ষণ: হাইকোর্টের রায় মঙ্গলবার জিয়াউল আহসানের বিচার ভার্চুয়াল পদ্ধতিতে হবে জননিরাপত্তা নিশ্চিতে গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন গভীর রাতে খুলনা নগর ভবনে পেট্রোল বোমা হামলা