26 C
আবহাওয়া
১:৩২ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » করোনা, রামেকে একদিনে প্রাণ গেল ১০ জনের

করোনা, রামেকে একদিনে প্রাণ গেল ১০ জনের

করোনা, রামেকে একদিনে প্রাণ গেল ১০ জনের

বিএনএ রাজশাহী: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত একদিনে করোনায় আক্রান্ত ও উপসর্গে ১০ জন মারা গেছেন। মৃতদের মধ্যে রাজশাহীর ৪, চাঁপাইনবাবগঞ্জের ৩ এবং নাটোর, নওগাঁ ও কুষ্টিয়ার একজন করে রয়েছেন।

রোববার (৫ সেপ্টেম্বর) বিষয়টি নিশ্চিত করেছেন রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

তিনি জানান,গত একদিনে সর্বোচ্চ পাঁচজন মারা গেছেন হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ)। এছাড়া ১৪ নম্বর ওয়ার্ডে ৩ জন, ১৭ ও ২৯/৩০ নম্বর ওয়ার্ডে একজন করে মারা গেছেন। গত একদিনে হাসপাতালে  ভর্তি হয়েছেন ২৭ জন। এই এক দিনে হাসপাতাল ছেড়েছেন ২৪ জন। রোববার সকাল ৯টা পর্যন্ত হাসপাতালের করোনা আইসোলেশন ইউনিটে রোগী ভর্তি ছিলেন ১৪৫ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ১৪২।

হাসপাতালের পরিচালক আরও বলেন, বর্তমানে রাজশাহীর ৭৩ জন, চাঁপাইনবাবগঞ্জের ১৮ জন, নাটোরের ১৯ জন, নওগাঁর ৯ জন, পাবনার ১৩ জন, কুষ্টিয়ার ৮ জন, চুয়াডাঙ্গার ৩ জন, জয়পুরহাটের একজন এবং মেহেরপুরের একজন হাসপাতালে ভর্তি রয়েছেন বলে জানান ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী।

বিএনএনিউজ/আরকেসি

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী