26 C
আবহাওয়া
২:১৪ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » জম্মু-কাশ্মীরে ৩ ভারতীয় সেনা নিহত

জম্মু-কাশ্মীরে ৩ ভারতীয় সেনা নিহত


বিএনএ বিশ্বডেস্ক : ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরে সশস্ত্র গোষ্ঠীর হামলায় মারা গেছে  ৩ ভারতীয় সেনা। শুক্রবার(৪ আগস্ট) সন্ধ্যায় কুলগামে ব্যাপক সংঘর্ষ হয়। এতে ৩ সেনা নিহত হন বলে জানিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

এনডিটিভি জানায়, কাশ্মীরের দক্ষিণভাগের কুলগাম বিভাগের হালান বনাঞ্চলে সন্ত্রাসীদের লুকিয়ে থাকার সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে গতকাল সন্ধ্যায় সেখানে অভিযান চালানো হয়। এটি ছিল পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযান।

এ সময় জঙ্গলের ভেতর থেকে বন্দুকধারীরা  নিরাপত্তা বাহিনীর সদস্যদের লক্ষ্য করে গুলি ছোঁড়ে। জবাবে নিরাপত্তা বাহিনীর সদস্যরাও পাল্টা গুলি ছোঁড়েন। এ সময় দুই পক্ষের মধ্যে বেশ কিছুক্ষণ গোলাগুলি চলে। এতে ৩ সেনা আহত হন এবং পরবর্তীতে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

বিএনএ/ ওজি/ হাসনাহেনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী