26 C
আবহাওয়া
১২:১৬ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » নোয়াখালীতে পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু

নোয়াখালীতে পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু

নোয়াখালীতে পানিতে ডুবে ছয় শিশুর মৃত্যু

বিএনএ, নোয়াখালী: নোয়াখালীর কবিরহাট, হাতিয়া, সুবর্ণচর এবং সেনবাগ উপজেলায় পানিতে ডুবে দুই ভাই ও দুই বোনসহ ছয় শিশুর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৪ জুলাই) ও বুধবার (৫ জুলাই) দুপুরে পৃথক এসব ঘটনা ঘটে।

মৃত তিন শিশুরা হলো- কবিরহাটের চাপরাশিরহাট ইউনিয়নের ৮নং ওয়ার্ড রামেশ্বরপুর গ্রামের আবু নাছেরের ছেলে রিশাদ (৯) ও রিশান (৭) এবং হাতিয়ার নলচিরা ইউনিয়নের ১নং ওয়ার্ড মোহাম্মদ রিয়াজের মেয়ে নিহা আক্তার (৫)।

চাপরাশিরহাট ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মহিউদ্দিন টিটু গণমাধ্যমকে জানান, দুপুর ১টার দিকে মানসিক প্রতিবন্ধী বড় ভাই রিশাদ পুকুরঘাটে পা পিছলে পানিতে পড়ে যায়। এ সময় ছোট ভাই রিশান তাকে তুলতে গিয়ে সেও পানিতে তলিয়ে যায়। এতে দুজনই ঘটনাস্থলে মারা যায়।

হাতিয়ার নলচিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মো. মনছুর উল্যাহ গণমাধ্যমকে জানান, বেলা ১১টার দিকে বাড়ির পাশে খেলতে গিয়ে পানিতে পড়ে যায় শিশু নিহা। তাকে উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

কবিরহাট থানার পরিদর্শক (তদন্ত) মো. হেলাল উদ্দিন গণমাধ্যমকে জানান, খবর পেয়ে দুই ভাইয়ের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছে। পরিবারের অভিযোগ অনুযায়ী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এর আগে গত দুইদিনে নোয়াখালীর সুবর্ণচর ও সেনবাগে পানিতে পড়ে আরও তিন শিশুর মৃত্যু হয়েছে।

বিএনএনিউজ/বিএম/ হাসনা

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী