23 C
আবহাওয়া
৭:২৭ পূর্বাহ্ণ - নভেম্বর ৮, ২০২৬
Bnanews24.com
Home » ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

ঝিনাইদহে ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু


বিএনএ ঝিনাইদহ: ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার বারবাজার এলাকায় ট্রেনে কাটা পড়ে আব্দুল খালেক (৯০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। বুধবার (৫ জুলাই) সকাল সাড়ে ৯ টার দিকে বারবাজারে মাছ বাজার এলাকায় এ ঘটনা ঘটে।নিহত আব্দুল খালেক উপজেলার বাদেডিহি এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে বাড়ি থেকে বারবাজার মাছ বাজার এলাকায় এসেছিলেন বৃদ্ধ আব্দুল খালেক। এ সময় ট্রেন লাইন পার হওয়ার সময় ট্রেনে কাটা পড়ে দ্বিখন্ডিত হয়ে যায়। পরিবারের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে বাড়িতে নিয়ে যায়।
বারবাজার রেল স্টেশনের স্টেশন মাস্টার আরিফুর রহমান জানান, সকাল সাড়ে ৯ টার দিকে বারবাজার মাছ বাজার এলাকায় ট্রেন লাইন পার হওয়ার সময় খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী রুপসা এক্সপ্রেসে কাটা পড়ে এক বৃদ্ধ নিহত হয়।
বিএনএ/ আতিক রহমান, ওজি/ হাসনা।

Loading


শিরোনাম বিএনএ
আর কেউ যেন এই দেশকে তাঁবেদার রাষ্ট্রে পরিণত করতে না পারে: প্রধানমন্ত্রী ছাগলনাইয়া পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে উদ্যোক্তা মেলা -২০২৬ অনুষ্ঠিত কোস্টগার্ডের ৫ জাহাজের নাম পরিবর্তন নতুন ৩টি সার কারখানা স্থাপনের পরিকল্পনা সরকারের গার্মেন্টস অস্থিরতায় অর্থায়ন: এনবিআরের তালিকায় কাদের নাম? সীমান্তের ওপার থেকে গার্মেন্টস শিল্পে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী জামায়াত নেতা আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত একনেকে ৫৮ হাজার কোটি টাকার ১৩ প্রকল্প অনুমোদন এই আন্দোলন শ্রমিকদের নয়, পার্শ্ববর্তী দেশ থেকে ইন্ধন দেওয়া হচ্ছে: স্বরাষ্ট্রমন্ত্রী