27 C
আবহাওয়া
১২:২৩ অপরাহ্ণ - মে ৭, ২০২৬
Bnanews24.com
Home » গাজীপুরে ঝুটের গুদামে আগুন

গাজীপুরে ঝুটের গুদামে আগুন

আগুন

বিএনএ, গাজীপুর: গাজীপুরের কোনাবাড়ি এলাকায় একটি ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট কাজ করছে।

মঙ্গলবার (৪ জুলাই) রাত সোয়া ৯টার দিকে কোনাবাড়ি থানার দেউলিয়া বাড়ি এলাকায় আগুন লাগে। গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক আব্দুল হামিদ মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, রাত সোয়া ৯টার দিকে কোনাবাড়ির দেউলিয়া বাড়ি এলাকায় ঝুটের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। প্রাথমিকভাবে কিভাবে আগুনের সূত্রপাত হয়েছে তা জানাতে পারেননি তিনি।

বিএনএ/এমএফ

Loading


শিরোনাম বিএনএ